=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এদের রেশন কার্ড বাতিল হবে জানিয়ে দিল রাজ্য সরকার, কয়েক লক্ষ নাম বাদের আশঙ্কা

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই এবার রেশন কার্ড (Ration Card) নিয়ে বড় আপডেট দিল খাদ্য দফতর। এবার SIR এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে ‘অযোগ্য’ রেশন উপভোক্তাদের কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল। স্পষ্ট জানিয়ে দেওয়া হল ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তাঁদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সব ডেটা মুছে ফেলা হবে। এই বিজ্ঞপ্তির জেরে মাথায় হাত উপভোক্তাদের। সরকারের এই নির্দেশের পর কয়েক লক্ষ রেশন কার্ড বাতিলের আশঙ্কা দেওয়া দিয়েছে।

রেশন কার্ড বাতিলের পথে সরকার

বঙ্গ বিজেপি সরকার গড়তেই শুরু থেকেই পূর্বতন সরকারের রেশন দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছিল। যার দরুন নব নির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছিলেন সব হিসেব হবে। এবং পরবর্তীতে যাতে এই রেশন ব্যবস্থায় কোনো দুর্নীতি না হয় সেই নিয়েও নজরদারি রাখা হবে। এমতাবস্থায় ‘অযোগ্য’ রেশন উপভোক্তাদের কার্ড বাতিল নিয়ে উঠে পড়ে লাগল খাদ্য দফতর। গতকাল, বৃহস্পতিবার একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। এছাড়াও ২৬ এর বিধানসভা নিবাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে ASDD হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও যাচাইয়ের আওতায় আনা হবে।

কী জানানো হয়েছে নির্দেশিকায়?

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ‘SIR’ ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাঁদের রেশন কার্ড এখনই বাতিল করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আবেদনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ কার্ড সক্রিয় থাকবে। পাশাপাশি SIR প্রক্রিয়ায় বাতিল হওয়া ও শুনানির পর যাঁরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাঁদেরও তালিকায় যুক্ত করা হতে চলেছে। যাচাইকরণের ক্ষেত্রে জেলা ও ব্লক স্তরে বিশেষ নজরদারির মাধ্যমে প্রতিদিন অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের নামে কাটমানি আদায়! কলকাতায় গ্রেফতার তৃণমূল নেতা

জানা গিয়েছে, যাচাইকরণ প্রক্রিয়ার সময় এরিয়া ইন্সপেক্টররা নির্বাচন আধিকারিকের অফিস বা সিইও পোর্টাল থেকে বুথভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন।এরপর বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। কেউ যদি CAA জন্য আবেদন করে থাকেন তাহলে ইন্সপেক্টরকে সেই নথির কপি অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে। গোটা বিষয়টি মনিটর করবেন জেলা খাদ্য নিয়ামক দফতর। জেলাশাসক ও ডিরেক্টরেটের কাছে তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে হবে।

Leave a Comment