=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে অ্যাপ ক্যাব থেকে বাইকও

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার ট্যাক্সি ধর্মঘট (Taxi Strike), যার দরুন কলকাতায় (Kolkata) গণপরিবহন পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়তে চলেছে আগামী মাসে। জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাপ ক্যাব, বাইক, ট্যাক্সি চালকদের বিভিন্ন সংগঠন। মাথায় হাত নিত্য যাত্রীদের। তবে এখনও এই ধর্মঘট (Strike) নিয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাক্সি ধর্মঘটের ডাক কলকাতায়

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কলকাতায় ট্যাক্সি চালকরা আগামী ৩ সেপ্টেম্বর, ৯ দফার দাবি তুলে লালবাজার অভিযানে নামতে চলেছেন। সেই কারণে ওইদিন ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল অ্যাপ ক্যাব, ট্যাক্সি, বাইক-ট্যাক্সি চালকদের বিভিন্ন সংগঠন। গতকাল, বৃহস্পতিবার, গুরুদাস দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলনে কার্যত এমনই হুঁশিয়ারি দিলেন এআইটিইসি, এআইসিটিইউ এবং এআইইউটিইউসির নেতৃবৃন্দ। তাঁদের স্পষ্ট বার্তা ওই অভিযানের পরও রাজ্য সরকার যদি দাবি বিবেচনা না করে, তাহলে এরপরেও আন্দোলনকারীদের পক্ষ থেকে লাগাতার ট্যাক্সি আন্দোলন করা হবে।

কী বলছে আন্দোলনকারীরা?

আন্দোলনের মূল দাবি হিসেবে বলা হয়েছে, আগেই রাজ্যে তৃণমূল সরকার পরিবহণ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, এখন ক্ষমতার পরিবর্তন হয়ে গেলেও সেই একই পথ অনুসরণ করছে বিজেপি সরকার। দিনের পর দিন একদিকে অস্বাভাবিক হারে বাড়ছে জরিমানা, ঠিক তেমনই আবার বাড়ছে পুলিশি জুলুম। শুধু তাই নয়, মিথ্যা মামলায় নাজেহাল অবস্থা ট্যাক্সি চালকদের। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাতেও দেখা যাচ্ছে গরমিল। তাই এইসমস্ত কারণেই ‘পরিবহণ ভবন চলো’ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: “যারা সাইকেল চালাত, বাইক কিনছে! দেখে লজ্জা হচ্ছে” এবার বিজেপিকেই খোঁচা ববির

জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর এই ‘পরিবহণ ভবন চলো’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং সমস্ত বাইক-ট্যাক্সি চালকদের আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আর এই মিছিলটি কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। এদিকে কর্মব্যস্ততার দিনে এইরূপ ট্যাক্সি ধর্মঘটের জেরে বিপাকে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

Leave a Comment