=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার ট্রেনেই মিলবে বিমানের মতো পরিষেবা, তৈরি হবে প্রিমিয়াম এক্সিকিউটিভ পড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ট্রেনেও বিমানের মতো পরিষেবা উপভোগ করবেন যাত্রীরা। সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। জানা যাচ্ছে, যাত্রীরা যাতে ট্রেনেও বিমানের বিজনেস ক্লাসের মতো আরামদায়ক পরিষেবা পেতে পারেন সেই জন্য ইতিমধ্যেই আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীরা যাত্রীর গোপনীয়তা, স্বাচ্ছন্দ, আরামকে এগিয়ে রেখে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক বিশেষ প্রিমিয়াম এক্সিকিউটিভ পড উদ্ভাবন করেছেন। যা নিত্যযাত্রীদের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে।

যাত্রীদের সুবিধার্থে দুর্দান্ত বিকল্প হতে চলেছে এই পড

আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীরা যে অত্যাধুনিক প্রিমিয়াম এক্সিকিউটিভ পড এর ধারণা তৈরি করেছেন সেটি বাস্তবায়িত হলে তা মূলত ব্যবহৃত হবে দ্রুতগতির ট্রেন বা সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেন গুলিতে যাত্রীরা একটি ব্যক্তিগত পড বা কেবিন পাবেন যেখানে তাঁরা তাঁদের ছোট পরিবার বা বন্ধুদের নিয়ে আরামে শুয়ে-বসে যাতায়াত করতে পারবেন। বিমানের বিজনেস ক্লাসের মতো ট্রেনের এই প্রিমিয়াম এক্সিকিউটিভ কেবিনকে এমনভাবে ডিজাইন করা হবে যাতে যাত্রীরা আরামে দূরদূরান্তে যাতায়াত করতে পারেন।

রেল সূত্রে খবর, যাত্রীদের উদ্দেশ্যে তৈরি হতে যাওয়া বিশেষ প্রিমিয়াম পডটিতে থাকবে ব্যক্তিগত আলো, পর্যাপ্ত স্টোরেজ এবং কাজের জন্য ছোট্ট একটি ডেস্কও। যেখানে বসে নিজেদের অফিসের কাজ কিংবা ভিডিও এডিটিং এর মতো কাজগুলি ল্যাপটপে সেরে নিতে পারবেন যাত্রীরা। এছাড়াও ওই কেবিনে থাকবে উন্নত কানেক্টিভিটি। সঙ্গে থাকবে সমস্ত রকমের স্মার্ট প্রযুক্তি। আর এই বৈশিষ্ট্যই বিশেষ পড বা প্রিমিয়াম এক্সিকিউটিভ কেবিনটিকে আর পাঁচটা সাধারণ এক্সপ্রেসের কামরার তুলনায় আলাদা করবে।

অবশ্যই পড়ুন: বিকেলে কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি, কলকাতা সহ ৪ জেলায় সতর্কতা! আবহাওয়ার খবর

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেলের উদ্যোগে এবং আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীদের সহায়তায় যে নতুন প্রিমিয়াম এক্সিকিউটিভ পডের ধারণা তৈরি হয়েছে সেটি বাস্তবায়িত হলে বিমানের বিজনেস ক্লাসের মতোই পরিষেবা পাবেন যাত্রীরা। এক কথায়, ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা বদলে যাবে তাঁদের। তবে বলে রাখা প্রয়োজন, ট্রেনের প্রিমিয়াম এক্সিকিউটিভ পডটি এই মুহূর্তে প্রাথমিক পর্বে রয়েছে। অর্থাৎ সবেমাত্র এর ধারনামূলক একটি নকশা তৈরি হয়েছে। রেলের তরফে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়া হলে এটি তৈরি করতে বেশ কিছু বছর লেগে যেতে পারে।

Leave a Comment