=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর? বিরাট উদ্যোগ কেন্দ্র-রাজ্যের

সৌভিক মুখার্জী, কলকাতা: গঙ্গাসাগরগামী (Gangasagar) তীর্থযাত্রীদের জন্য বিরাট সুখবর। মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। এবার কপিল মুনির আশ্রমে পৌঁছনো যাবে অনায়াসে। গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ পৌঁছে দেবে রেল মন্ত্রক (Indian Railways)। খুব তাড়াতাড়িই এই সুবিধা মিলতে পারে বলেই খবর। আসলে বর্তমানে কলকাতা বা আশেপাশের এলাকা থেকে গঙ্গাসাগর যেতে গেলে সরাসরি কোনও ট্রেন রুট নেই। যার কারণে ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় তীর্থযাত্রীদের। তবে আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মিলল ইতিবাচক সংকেত।

গঙ্গাসাগর যাওয়া এবার আরও সহজ

এতদিন গঙ্গাসাগর যেতে গেলে তীর্থযাত্রীদের শিয়ালদা থেকে নামখানা বা কাকদ্বীপ স্টেশনে নামতে হত। তারপর সেখান থেকে অটো অথবা বাসে চড়ে ৮ নম্বর জেটি ঘাটে যেতে হয়। সেখান থেকে আবার ভেসেল বা লঞ্চে মুড়িগঙ্গা নদী পার হয়ে কচুবেড়িয়া ঘাটে পৌঁছতে হয়। আর তাতেই ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে এই ভোগান্তি হয়তো খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। কারণ, ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেট পেশের আগে গঙ্গাসাগরকে এবার সরাসরি রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করে দেওয়া হতে পারে। আগামী দিন হয়তো নদী পারাপার বা গাড়ি বদলানোর বদলে সরাসরি ট্রেনে করে যাওয়া যাবে গঙ্গাসাগরে।

উল্লেখ্য, আজ নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। আর সেখানে একাধিক ঘোষণা করা হয়। বাংলায় রেল নেটওয়ার্কের সম্প্রসারণ এবং আধুনিকীকরণ এবার রকেটের গতিতে হবে বলেই মিলেছে ইঙ্গিত। এক কথায়, বাংলার জন্য এবার ঢেলে দিয়েছে রেল। বৈঠকে বাংলায় আগামী দিন রেল প্রকল্পের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, আগের সরকারের আমলে রেল প্রকল্পগুলি থমকে ছিল। বাংলার সামগ্রিক উন্নতির জন্য এবার ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিকে বিনিয়োগের পাশাপাশি বাংলার মোট ১০২টি স্টেশনের ভোল বদলে অমৃত ভারত করা হবে বলেই খবর। ইতিমধ্যেই যার ভেতরে ১০টি স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া আমজনতাকে স্বস্তি দেওয়ার জন্য ৫৩৮টি আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের কথা বলা হয়েছে। যেখানে ইউপিএ সরকারের আমলে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪৩৮০ কোটি টাকা পেয়েছিল বাংলা, সেখানে মোদি সরকার চলতি অর্থবছরেই ১৪,০২৫ কোটি টাকা বরাদ্দ করেছে, যা সত্যিই মেগা রেকর্ড।

আরও পড়ুন: রেলের ক্ষতি করলে সম্পত্তি বেচে আদায়, CAA হিংসার ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এছাড়াও এবার দিল্লি থেকে শিলিগুড়ি সরাসরি বুলেট ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রীর বৈষ্ণবজি। যার মাধ্যমে অনায়াসে বারাণসী, পাটনার মতো শহরগুলিতে পৌঁছনো যাবে। পাশাপাশি চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকার মোট ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছিল। এছাড়াও নতুন মেট্রো রেক, কাঁচরাপাড়া, হাওড়া রেল কারখানার আধুনিকীকরণসহ একাধিক কাজ করা হবে বাংলায়। আর তারই মধ্যে এবার বাংলার রেল মানচিত্রে গঙ্গাসাগরকে যুক্ত করা হতে পারে বলেই মত প্রকাশ ওয়াকিবহাল মহলের।

4 thoughts on “এবার ট্রেনে করেই গঙ্গাসাগর? বিরাট উদ্যোগ কেন্দ্র-রাজ্যের”

  1. I have been searching for a reliable roulette platform for months and finally found one that actually delivers. The game load times are instant and the betting limits suit both beginners and high rollers. My withdrawals arrived in under two hours which is honestly refreshing. Give it a try if you want a fair experience onlineroulette

    Reply

Leave a Comment