=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার থেকে ফি মুকুব, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিশ দিয়ে জানাল রাজ্য সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতে মরিয়া হয়ে উঠল শুভেন্দু সরকার। কলেজ (West Bengal Colleges) ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ফি এবং সেই অর্থের ব্যবহার নিয়ে এবার অডিট রিপোর্ট (Audit Report) জমা দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দফতর। জানা গিয়েছে, আগামী ৩০দিনের মধ্যে যদি তথ্য জমা না পরে তাহলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়াও ইউনিয়ন ফি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন।

আর্থিক লেনদেনের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

ছাত্র সংসদের নির্বাচন এবং ফান্ডের স্বচ্ছতার ওপর জোর দিয়ে উচ্চশিক্ষা দফতর প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের সব সরকারি এবং সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে ৩০ দিনের মধ্যে তাদের আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট জমা দিতে হবে। এবং এই গুরুত্বপূর্ণ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত তহবিল এবং তার ব্যবহার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার।

নেওয়া হবে না ছাত্র ইউনিয়ন ফি

প্রতিবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা ভর্তি হওয়ার সময় তাঁদের থেকে ছাত্র ইউনিয়ন বাবদ কোনও তহবিল বা ফি নেওয়া হয়ে থাকে। কিন্তু এইমুহুর্তে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই যেহেতু নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই, তাই কোনও তহবিল বা ফি পড়ুয়াদের কাছ থেকে নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দফতর। এছাড়াও এতদিন ধরে ছাত্র ইউনিয়ন ফি বাবদ কত টাকা তোলা হয়েছে এবং তা কী খাতে খরচ করা হয়েছে, তারও সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দফতর।

আরও পড়ুন: এক ব্লকের ১৭৩ পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় কেচ্ছা নদীয়ায়

প্রসঙ্গত, কম বেশি প্রায় প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের দালালি দেখা যায়। শিক্ষাক্ষেত্রে রীতিমত ভয়ের পরিবেশ তৈরি হয়। জোর জবরদস্তি টাকা তোলার অভিযোগও উঠে আসে কম বেশি। তবে এবার সেই দুর্নীতি এবং ভয়ের পরিবেশ ভাঙ্গতে ময়দানে নামল প্রশাসন। এখন দেখার প্রশাসনের এই পদক্ষেপ কতটা সফলতা অর্জন করে।

Leave a Comment