প্রীতি পোদ্দার, কলকাতা: আর কোনো ফাঁকিবাজি নয়, এবার বিমা বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি (Car Insurance) চালানো রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট জানানো হয়েছে গাড়ি বা বাইকের বৈধ বিমা না-থাকলে পাম্প থেকে না-ও মিলতে পারে পেট্রল (Petrol) বা ডিজেল — আর এই প্রস্তাব বাস্তবায়নে ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে অবিলম্বে একটি পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট (Pilot Project) তৈরির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
বৈধ বীমা না থাকলে মিলবে না তেল
বর্তমানে এমন অনেক গাড়ি রয়েছে সেগুলির কোনো বৈধ বিমা নেই, এবং নিয়মের তোয়াক্কা না করেই রাস্তাঘাটে চলছে সেই গাড়িগুলো। একটি সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, ভারতের রাস্তায় যত গাড়ি চলে, তার মধ্যে অন্তত ৫৬ শতাংশের বৈধ বিমা নেই। এবার এই বিষয়ে সংসদীয় কমিটির একটি রিপোর্টের কথা উল্লেখ করে পরিসংখ্যান দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জানিয়েছে, ৩০ কোটি ৪৮ লক্ষ গাড়ির মধ্যে প্রায় ১৬ কোটি ৫৪ লক্ষ গাড়িই বিমার আওতাভুক্ত নয়। আর সেই কারণে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তেরা সময় মতো ক্ষতিপূরণ পান না। দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে পড়তে হয়। কিন্তু গাড়ির বৈধ বিমা থাকা বাঞ্ছনীয়। তাই সেই সমস্ত দিক বিবেচনা করেই নতুন প্রকল্প চালুর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট।
পেট্রলপাম্পেই গাড়ির বিমা যাচাই হবে!
রাস্তাঘাটের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার অংশ হিসাবে দেশের সর্বোচ্চ আদালত প্রস্তাব রেখেছে যে, বিমাহীন যানবাহনের বাড়বাড়ন্ত সামলাতে পেট্রোল পাম্পেই গাড়ি বিমার বৈধতা যাচাইয়ের ব্যবস্থা চালু করা হতে পারে। আর প্রস্তাবিত এই ব্যবস্থা কার্যকর হলে বৈধ ইন্স্যুরেন্স না থাকা গাড়িকে পেট্রোল বা ডিজেল দিতে অস্বীকার করতে পারবে জ্বালানি পাম্পগুলি। তবে শুধু পেট্রলপাম্পেই গাড়ির বিমা যাচাই হবে, তা নয়। আদালত জানিয়েছে, রাস্তায় ট্র্যাফিক পুলিশও বিষয়টি খতিয়ে দেখবে। তাৎক্ষণিক ভাবে বিমা যাচাই করার জন্য ট্র্যাফিক পুলিশের কাছে প্রয়োজনীয় অ্যাপ বা কোনও ডিভাইস রাখা যায় কি না, সেই নিয়েও পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে। এছাড়াও নতুন গাড়ি কিনলে তৃতীয় পার্টির বিমা বাধ্যতামূলক।
আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই গ্রান্ট ইন কর্মীদের বকেয়া DA মেটাবে সরকার’ এসে গেল সুখবর
এছাড়াও বিমা সংক্রান্ত ব্যাপারে দেশের মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় থাকা ‘স্বয়ংক্রিয় নম্বর প্লেট সনাক্তকরণ’ বা এএনপিআর (ANPR) ক্যামেরাগুলিকে কেন্দ্রীয় ‘বাহন’ (VAHAN) ডাটাবেস ও ইন্স্যুরেন্স পোর্টালগুলির সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে চলন্ত গাড়ির নম্বর দেখেই সিস্টেম নিজে থেকে ধরে ফেলতে পারবে গাড়িটির ইন্স্যুরেন্স আছে কি না এবং তৎক্ষণাৎ ই-চালান তৈরি হয়ে যাবে। তবে এখনই সারা দেশে পাম্পে তেল দেওয়া বন্ধ হচ্ছে না। অন্যদিকে সুপ্রিম কোর্ট বিমার মেয়াদ নিয়েও বড় আপডেট দিয়েছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বিমার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার করেছে। এবং বাইকের ক্ষেত্রে পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ’বছর করার প্রস্তাব দিয়েছে।
Finally a reliable platform that caters well to Nepali players. The sports menus are well organized and I never have to wait long for results to update. The support team is also very responsive and makes sure every issue gets sorted quickly. np1xbetnepal
Finding a trustworthy sportsbook that actually delivers on its promises is rare these days. I have tried multiple sites but this one stands out for its consistent payouts and friendly interface. The live betting feature works flawlessly and I never miss a match update. Whether I am here for football or tennis the experience stays smooth every single time. Explore the platform at apuestasufcbet365
Been playing online for years and it takes a lot to impress me but this place really stepped up their game. Clean design, super fast load times, and the welcome package actually matches what they advertise. I brought some friends along and everyone loves the lobby. Swing by cobetcasino and feel the difference