=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার রাজ্য সড়কেও দিতে হবে টোল ট্যাক্স, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: আর থাকছে না কোনো ফাঁক ফোকর, এবার রাজ্য সড়ক ব্যবহার করতে হলে দিতে হবে টোল ট্যাক্স (Toll Tax), এমনই বড় নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)। আগে পূর্বতন সরকারের আমলে টোল ট্যাক্স নিয়ে কথা উঠলেও কোনো নিয়ম কার্যকর হয়নি। কিন্তু এবার প্রশাসনিক ক্ষমতা পরিবর্তন হতেই নতুন নিয়ম নিয়ে আসল বিজেপি সরকার। জানা গিয়েছে সরকারের (Government Of West Bengal) রাজস্ব বৃদ্ধির জন্য রাজ্য সড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার।

টোল আদায় শুরু হবে রাজ্য সড়কে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে বর্তমানে স্টেট হাইওয়ের সংখ্যা ১৯ এবং মোট দৈর্ঘ্য ৩৭৭৯ কিলোমিটার। এবারের সবকটা স্টেট হাইওয়েকে টোল ট্যাক্সের আন্ডারে আওতাভুক্ত করা হবে। তবে এখনই রাজ্যের সমস্ত সড়ককে এই টোল ট্যাক্সের অন্তর্গত করা হচ্ছে না পর্যায়ক্রমে এই টোল আদায় শুরু হবে। তবে প্রাথমিকভাবে কোন রাজ্য সড়কের কোন অংশ থেকে টোল আদায় শুরু হবে, সেই রূপরেখা ঠিক করবে রাজ্য পূর্ত দপ্তরের অধীনে গঠিত ৬ সদস্যের একটি কমিটি। জানা গিয়েছে, জাতীয় সড়কের মতো স্টেট হাইওয়েতেও ফাস্ট্যাগের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা করা হবে।

চিহ্নিতকরণ করা হয়েছে ২৮ টি জায়গা

প্রশাসনিক মহলের মতে, ২০২৩ সালের মার্চে যখন রাজ্য সড়কে টোল আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন ডানকুনি-চন্দননগর-মগরা এবং পানাগড়-ইলামবাজারসহ বিভিন্ন রাজ্য সড়কের ২৮টি অংশ আলোচনায় আনা হয়েছিল। এবার সেই তালিকায় নিয়েই বসতে চলেছে এই কমিটি। আশা করা হচ্ছে, এই ২৮টি জায়গা থেকেই প্রাথমিকভাবে টোল নেওয়া শুরু হতে পারে। টোল দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হালকা এবং ভারী বাণিজ্যিক গাড়িকে এক কিলোমিটারের জন্য যথাক্রমে ১ টাকা ৬৪ পয়সা এবং ১ টাকা ৯২ পয়সা টোল দিতে হবে। তবে পরে এই অঙ্কে সামান্য হেরফের হতে পারে।

আরও পড়ুন: NEET আন্দোলন করে জেলে, মামলা প্রত্যাহার করল দুই রাজ্যের বিজেপি সরকার

এছাড়াও ট্রাক এবং মাল্টি অ্যাক্সেল গাড়ির জন্য প্রতি কিলোমিটারে ৩ টাকা ৭০ পয়সা থেকে শুরু করে ৮ টাকা ৯১ পয়সা পর্যন্ত আদায়ের কথা ভাবা হয়েছিল। তবে ব্যক্তিগত গাড়িকেও টোল দিতে হবে কি না এবং বর্তমান সরকার কত টাকা টোল নির্ধারণ করবে, তা খতিয়ে দেখবে নবগঠিত কমিটি। তবে এই পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে এভাবে বছরে অন্তত ৭০০ থেকে ৯০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় হতে পারে। তবে কিছুই সরকারিভাবে ঘোষণা করা হয়নি।

Leave a Comment