=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামবে কোন দল, কবে ম্যাচ? জানুন সব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল ভারতের। তবে বৃষ্টি সবটা পন্ড করে দেওয়ায় ভেস্তে যায় খেলা। তাতে অবশ্য লাভই হয়েছে শ্রেয়স আইয়ারদের। ম্যাচে অংশ না নিয়েই সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেটা অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে। তবে প্রশ্ন ছিল, সেমির মঞ্চে ভারতের প্রতিপক্ষ হবে কোন দল? সেটাও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এশিয়ান গেমসের সেমিতে ভারতের প্রতিপক্ষ কারা?

মঙ্গলবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা এবং নেপালের। তবে এই ম্যাচেও কাঁটা হয় বৃষ্টি এবং খারাপ আবহাওয়া। যার কারণে শেষ পর্যন্ত এই কোয়ার্টার ফাইনাল ম্যাচও বাতিল করে দিতে বাধ্য হন এশিয়ান গেমস কর্তৃপক্ষ। যার জেরে ঠিক ভারতের মতোই ICC ক্রমতালিকায় এগিয়ে থাকার সূত্র ধরেই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। আর এই দলই হতে চলেছে ভারতের প্রতিপক্ষ।

চলতি এশিয়ান গেমসে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল নেপাল। গত ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল আফগানিস্তানকে। 5 উইকেটের ব্যবধানে বড় জয় পেয়েছিল প্রতিবেশী দেশ। কাজেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে না গেলে শ্রীলঙ্কাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারতো নেপাল। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ না পাওয়ায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকে স্বপ্নভঙ্গ হল নেপালিদের।

আরও পড়ুন: মিটে গেল সমস্যা, শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার

কবে, কখন শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার সেমিফাইনাল?

নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়ান গেমসের আসন্ন ভারত বনাম শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পহেলা অক্টোবর ভারতীয় সময় সকাল দশটায়। তার আগে সাড়ে নটায় টস পর্বে অংশগ্রহণ করবেন দুই দলের অধিনায়কেরা। আর এই আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ভারত। অন্যদিকে লঙ্কান বাহিনীও চাইবে ক্রিকেটের ময়দানে ভারতকে হারিয়ে অতীতের প্রতিশোধ নিতে।

Leave a Comment