=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এসি বিস্ফোরণে দিল্লিতে মৃত্যু ৯ জনের, কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে? রইল উপায়

সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার দিল্লির ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা (Delhi AC Blast)। একটি চারতলা আবাসিক ভবনের এসি (Air Conditioner) বিস্ফোরণ লাগা আগুনে প্রাণ হারিয়েছে ৯ জন। যেহেতু এখন দিনের পর দিন গরমের দাপট বাড়ছে, তাই প্রত্যেকটা ঘরেই মানুষ এসি লাগানোর চেষ্টা করছে। কিন্তু এসি যে এভাবে এতগুলো প্রাণ কেরে নিতে পারে তা কেই বা জানতো! আর এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও ভয় কাজ করছে এসি ব্যবহার নিয়ে। তবে আজ আমরা এমন কিছু ট্রিক্স দেব, যেগুলি মেনে চললে এসি ব্যবহারে কোনও ভয় থাকবে না।

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ

জানিয়ে রাখি, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ বিবেক বিহারের এক ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্বিতীয় তলা থেকে তিনতলা এবং চারতলায় ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। আনুমানিক ১২ থেকে ১৫ জনকে ওই ভবন থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একই পরিবারের পাঁচজন সদস্য মারা গিয়েছেন। জানা গিয়েছে, এসিতে শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ ঘটেছে এবং বিধ্বংসী আগুন লাগে।

এসি ব্যবহার করতে গেলে মেনে চলুন এই ট্রিক্স

এই বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। কিছু সহজ উপায় অবলম্বন করলেই নিশ্চিন্তে এসি ব্যবহার করা যায়। যেমন—

গরমের শুরুতেই করুন এই কাজ

সাধারণভাবে শীতকালে এসি বন্ধ থাকে। তাই গরমের সময় এসি চালানোর আগে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান ডেকে তাকে এসিটি দেখান যে ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এমনকি এসির বাইরের অংশে পাখি, বা পোকামাকড়, সাপ ইত্যাদি বাসা বাঁধতে পারে। তাই কোনও প্রাণী থাকলে সেগুলোকে আগে বের করার চেষ্টা করুন। তারপর এসি চালান।

খেয়াল রাখুন এসব জিনিসে

যন্ত্রের ত্রুটিতে যেমন বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক তেমনই হতে পারে শর্ট সার্কিট। তাই অবশ্যই যে সমস্ত তার বা কেবল ব্যবহার করবেন সেগুলো যাতে মানসম্মত হয় সেদিকে নজর রাখুন, এবং সার্কিট ব্রেকআপ সবসময় ঠিকঠাক রাখুন। পাশাপাশি এসি বরাবর ঠিক নিচে সুইচ বা প্লাগ না রাখাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আর বাড়িতে আর্থিং করে না নিলে সমস্যা হতে পারে।

আরও পড়ুন: ‘১০-২০ হিন্দু হত্যা না করলে …’ মৌলানার মন্তব্যের পাল্টা দিলেন ইসকনের সহ সভাপতি

এসি চালানোর সময় ভুলেও করবেন না এই কাজ

ঘরের আয়তন অনুযায়ী এসি নিন। আর এসি চালানোর সময় অবশ্যই দরজা জানলা বন্ধ রাখুন। খোলা রাখলেই সমস্যা। আর ছয় মাস অন্তর একবার দক্ষ ব্যক্তিকে দিয়ে এসির ভিতরে এবং বাইরের অংশে রক্ষণাবেক্ষণ করান। সবথেকে বড় ব্যাপার, এসির কাছাকাছি কোনও দাহ্য পদার্থ বা রাসায়নিক রাখবেন না। আর গ্যাসের লাইন থেকে অবশ্যই এসি দূরে রাখার চেষ্টা করুন। এমনকি এসির বাইরের দিকে ময়লা বা ধুলো জমতে দেবেন না। এসি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন।

Leave a Comment