=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ওকে সামলে রাখুন’ রোহিত শর্মাকে নিয়ে BCCI-কে বিরাট পরামর্শ এবি ডিভিলিয়ার্সের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই বেড়েছিল অবসর জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেই নাকি ক্রিকেট থেকে বিদায় নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)! যদিও লর্ডসের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন হিটম্যান। জানিয়ে দিয়েছিলেন, তিনি এখনই কোথাও যাচ্ছেন না। রোহিতকে নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। এবার, রোহিত শর্মার প্রসঙ্গে BCCI-কে বড় পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

রোহিতকে নিয়ে বিরাট পরামর্শ এবির

বয়স 39 হলেও ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে আগের মতোই দাপুটে মেজাজে খেলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে তার জলজ্যান্ত প্রমান পেয়েছেন ভক্তরা। এদিন একার হাতেই 138 রান করে দিয়েছিলেন হিটম্যান। বিরাটের বন্ধুকে ভারতীয় দলে রাখাটা কতটা প্রয়োজনীয় সেটা কমবেশি সবাই বোঝেন। গোটা বিষয়টি মগজস্ত হয়েছে বোর্ডেরও। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কয়েকটি সূত্র বলছিল, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নাকি নেই রোহিত শর্মা। এবার সেসব নিয়েই মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। সদ্য স্টার স্পোর্টস এই প্রাক্তন ক্রিকেটারের একটি বিবৃতি পোস্টার শেয়ার করেছে। যেখানে রোহিত শর্মাকে নিয়ে ভারতীয় বোর্ডকে পরামর্শ দিয়েছেন এবি। ডিভিলিয়ার্স জানিয়েছেন, রোহিত শর্মাকে নিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু করে দেওয়া উচিত।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার হয়ে এবার বল করবেন বৈভব সূর্যবংশী? জানালেন খোদ বোলিং কোচ

ভারতীয় বোর্ডকে দক্ষিণ আফ্রিকান তারকার পরামর্শ, “রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ারে অনেক উত্থান পতন রয়েছে। তবে যখন আপনার কাছে সুযোগ থাকে, সামনে যখন বড় ম্যাচ তখন সবাই রোহিত শর্মার মতো একজন প্লেয়ারকে দলে রাখতে চাইবে। ওকে সামলে রাখুন! যদি আমার হাতে সুযোগ থাকতো, সবটা যদি আমার হাতে থাকতো তাহলে আমি রোহিত শর্মাকে খুব ভালভাবে বিশ্বকাপের জন্য তৈরি করতে পারতাম। সে যাতে পুরোপুরি ফিট থাকে সেটা নিশ্চিত করতাম। সর্বোপরি তাঁকে ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য তৈরি করতাম।” প্রোটিয়া তারকার কথায় বোঝাই যাচ্ছে, বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা বিশ্বাস করেন, এই মুহূর্তে রোহিত ছাড়া টিম ইন্ডিয়া প্রায় অচল!

Leave a Comment