=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ওড়িশায় ভাড়া বাড়িতে ঢুকে MBA ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৬৭ বছরের আধবুড়ো

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় ধর্ষণের অভিযোগ (Rape Case in Odisha)। এক মুদি দোকানি বেসরকারি কলেজের এমবিএ ছাত্রীকে (MBA Student) ধর্ষণের চেষ্টার জেরে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। তাঁর বয়স আনুমানিক ৬৭ বছর, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ধর্ষণের অভিযোগ মুদি দোকানির বিরুদ্ধে

রিপোর্ট অনুযায়ী, ভুবনেশ্বরের ইনফো ভ্যালি থানার অন্তর্গত গঙ্গাপার এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতেন ওই নিপীড়িতা। ওখানকার এক বেসরকারি কলেজে এমবিএ পড়তেন তিনি। অভিযুক্তের নাম দীপক প্রধান, যিনি ওই একই এলাকার বাসিন্দা এবং তাঁর একটি স্থানীয় মুদি দোকান রয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবতী নিয়মিত তাঁর দোকান থেকে জিনিসপত্র কিনতেন এবং সেখান থেকেই তাঁর চেনাশোনা। ওই দোকানির বয়স আনুমানিক ৬৭ বছর আর ভুক্তভোগীর বয়স ২৫ এর কাছাকাছি। তবে তাঁর আসল বাড়ি পার্শ্ববর্তী ছত্তিশগড় রাজ্যে।

তদন্ত করে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই যুবতীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে অভিযুক্ত। ঘরে যুবতী একাই ছিলেন এবং তাঁকে সেই সুযোগে ধর্ষণের চেষ্টা করে। তবে তাঁর হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে ভুক্তভোগী এবং স্থানীয়রা তাঁকে বাঁচাতে ছুটে আসে। এমতাবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই অভিযুক্ত এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে ইনফো ভ্যালি থানার আইসি জ্ঞানানন্দ সাহা বলেন, ওই যুবতী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং একটা মামলাও নথিভুক্ত হয়েছে। তাঁকে শনিবারই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন: জগদ্দলে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর

বলাবাহুল্য রাজ্যজুড়ে নারী নিরাপত্তার মধ্যেও মেয়েদের হেনস্তা করার অভিযোগ দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালের তুলনায় গত বছর ভুবনেশ্বরে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, কিংবা যৌন হয়রানি, ইভটিজিং, অপহরণ, পিছু হাঁটা এমনকি জনসমক্ষে বিবস্ত্রকরণ সংক্রান্ত একাধিক অভিযোগের ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত এই রাজ্যটিতে ২০২৪ সালে নারীদের হেনস্থার বিরুদ্ধে ৪৮৫টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছিল। আর ২০২৫ সালের সেই অভিযোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫৯টিতে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে।

Leave a Comment