=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ককরোচদের দুটি দাবি মানল সরকার, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে চাইল একদিন সময়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার ফের ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় (Central Government) প্রতিনিধি দল। এদিন দুপুর বারোটার পর কনস্টিউশন ক্লাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সাথে দীর্ঘক্ষণের বৈঠকের পর CJP সদস্যরা জানিয়েছেন, কেন্দ্রের তরফে তাঁদের দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদি সরকার। শোনা যাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য কেন্দ্রের তরফে আগামীকাল দুপুর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

কোন কোন দাবি মানল কেন্দ্র?

এদিন কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সাথে বৈঠকে ফের নিজেদের দাবি তোলেন CJP সদস্যরা। বৈঠক শেষে আরশোলাদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার তাঁদের দুটি দাবি মেনে নিয়েছে। যার মধ্যে প্রথমটি হল মৃত পড়ুয়াদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং ছাত্রদের বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত মামলা প্রত্যাহার।

তবে দুই দাবি মানলেও যে জন্য গোটা দেশের ছাত্র ছাত্রীরা রাস্তায়, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানল না সরকার। সূত্রের খবর, কেন্দ্রের তরফে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেওয়া হয়েছে। এদিকে, CJP এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন।

অবশ্যই পড়ুন: প্রশ্নফাঁস হলেই ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা! সংশোধনীতে অনুমোদন মন্ত্রীসভার

উল্লেখ্য, বিগত বছরগুলিতে নিটের মতো একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু শিক্ষার্থী। আর সেই সব ঘটনাকে সামনে রেখেই দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে দিনের পর পর আন্দোলনের জোর বাড়াচ্ছেন পড়ুয়ারা।

Leave a Comment