=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কবে বিদায় নেবে বর্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো হোক বা অন্য কোনও উৎসব, বর্ষার বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এখন সকলেই প্রশ্ন তুলছেন, পুজো তো এসেই গেল, আর কত বৃষ্টি হবে? কবে বাংলা থেকে বর্ষা (Durga Puja Weather) বিদায় নেবে? ইতিমধ্যে দেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা পাত্তারি গুটিয়েছে বলে জানিয়েছে আইএমডি। তবে এই তালিকায় বাংলার নাম কবে উঠবে? এখন সেই প্রশ্নই বারবার উঠছে।

মহালয়ার আগেই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে?

শিয়রে রয়েছে দুর্গাপুজো। কিন্তু তার আগেই রয়েছে মহালয়া। এই সময়ে কি বৃষ্টি (Rainfall Update) হবে? আবহাওয়া অফিসের পূর্বাভাস, বাংলায় বর্ষা বিদায়ের জন্য একদম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার আগেই হয়তো মৌসুমি বায়ু বাংল্কা থেকে এই বছরের মতো বিদায় নিতে পারে। অর্থাৎ পুজোর সময়ে খুব বড় দুর্যোগের আশঙ্কা নেই বলেই খবর।

আরও পড়ুন: ফের সাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata)। হাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষার বিদায়ের পর্ব শুরু হবে। মহালয়ায় শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টি উত্তর ভারতের বাকি অংশ, পুরো গুজরাট ও মধ্যপ্রদেশ এবং বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, ছত্তিশগড়ের কিছু অংশ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ রবিবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিকে একটি আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ১৩ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এপিএসডিএমএ-এর মতে, সিস্টেমটি ১৫ অক্টোবরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, পূর্বাভাস অনুযায়ী, এদিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর।

Leave a Comment