=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সূর্যদেবের কৃপায় কপাল খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ৪ অক্টোবর

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৪ অক্টোবর, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমেই আমাদের প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে দেখা যায় একাধিক বদল। প্রেমের জীবন থেকে শুরু করে আর্থিক অবস্থা কিংবা স্বাস্থ্য বা কর্মক্ষেত্র, সবকিছুই নির্ভর করে এই রাশিফলের উপরেই। জ্যোতিষশাস্ত্রে চন্দ্র এবং সূর্যের অবস্থানের উপর ভিত্তি করেই নির্ণয় করা হয় দৈনিক রাশিফল (Daily Horoscope)। মেষ থেকে মীন প্রতিটি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জেনে নিন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। কঠিন সময়ে টাকা কাজে আসবে। তাই সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকলেও পরিবারে আজ ঝামেলার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মাধ্যমে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজ অভিভূত করতে পারেন। জীবনসঙ্গীর ভালবাসার সাহায্যে আজ আপনি সহজে প্রতিকূলতা মোকাবিলা করতে পারবেন। মায়ের সাথে ভালো সময় কাটাতে পারবেন। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কলা না খাওয়ার চেষ্টা করতে হবে।

বৃষ রাশি

আজ আপনার জন্য কোনটা ভালো তা আপনি নিজেই বুঝতে পারবেন। পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নিজের মধ্যেই গড়ে তোলা উচিত। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। যে কোনও সময় নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা নেই। উপলব্ধি করতে পারবেন যে বিবাহিত জীবন সত্যি খুব সুন্দর। অর্থের পেছনে আজ সময় নষ্ট করা উচিত নয়। শারীরিক কার্যকলাপ বাড়ানো আপনার জন্য উপকারে আসবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সকাল এবং সন্ধ্যায় ১১ বার ‘ওঁ নমো বুধায় নমো’ মন্ত্র জপ করুন।

মিথুন রাশি

কোনও সাধু ব্যক্তির আশীর্বাদ আজ আপনার মনে শান্তি নিয়ে আসবে। আজ আপনি কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথে ভালোবাসা অনুভব করতে পারবেন। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র দেখে নেওয়া উচিত। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ জীবনের সেরা জিনিসগুলি অনুভব করতে পারবেন। হৃদয় এবং মনকে উন্মুক্ত করা উচিত। দুশ্চিন্তা ত্যাগ করা সবচেয়ে বড় পদক্ষেপ। যদি বাড়ির বাইরে পড়াশোনা করেন, তাহলে যারা আপনার সময় ও অর্থ অপচয় করে, তাদের এড়িয়ে চলতে হবে। দৈনন্দিন চাহিদা পূরণ না হওয়ায় আজ দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো নয়। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: প্রেমের জীবনে সুখ অর্জন করার জন্য প্রেমিক-প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সবুজ এলাচ খাওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। অন্যদের পরামর্শে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যরা আপনার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে। আজ আপনি অপ্রয়োজনীয় জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। গুরুদ্বার বা যে কোনও ধর্মীয় স্থানে আপনার অবসর সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আজ সুখ অনুভব করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। আজ অতিরিক্ত মদ্যপান বা ধূমপান আপনার স্বাস্থ্যের অবনতি করতে পারে। তবে ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে স্নানের আগে নাভিতে তেল লাগানোর চেষ্টা করুন এবং তারপর সারা শরীরে তেল মেখে স্নান করুন।

কন্যা রাশি

সৃজনশীল কাজ আপনাকে শান্তি এনে দেবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও খিটখিটে মেজাজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেম এবং রোমান্সকে আজ প্রাধান্য দেওয়া উচিত। আজ জীবনসঙ্গী আগের চেয়ে আরও বেশি আনন্দ অনুভব করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। কিছু করার আগে অবশ্যই পরিণতি সম্পর্কে বিবেচনা করা উচিত। আজ ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন। জীবনে নতুন মোড় আসতে পারে আজ। ব্যবসায় লাভ হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রাতে দুধ দিয়ে উনুনের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি

ব্যস্ত সময় সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার বাবার পরামর্শ কর্মক্ষেত্রে আর্থিক লাভ আনতে পারে। অবসর সময়ে এমন কোনও কাজ করতে পারেন যা আপনার নিজের সম্পর্কে আনন্দিত বা উদ্দীপ্ত বোধ করাবে। দাম্পত্য জীবনে ঝামেলা হবে। জীবনসঙ্গীর উপর মানসিক চাপ প্রকাশ করতে পারেন। পরিবারের সাথে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। ব্যবসায় লাভ হবে এবং আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ নতুন কোনও কাজে নিযুক্ত হবেন, যা নিয়ে আপনি ভেবেছেন কিন্তু করতে পারেননি।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক মজবুত করতে চাইলে প্রেমিক-প্রেমিকাকে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

খেলাধুলা বা বাইরের কার্যকলাপে অংশগ্রহণ করলে আজ আপনি হারানো শক্তি ফিরে পাবেন। আয় বৃদ্ধির উৎস খুঁজে থাকলে নিরাপদ আর্থিক প্রকল্পে বিনিয়োগ করা উচিত। আজ দিনটি আপনার জন্য উত্তেজনাপূর্ণ হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। অবসর সময় পাবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটতে পারবেন। চারপাশের মানুষ আজ এমন কিছু করতে পারে যা আপনাকে আরও আকৃষ্ট করবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উচিত। ধর্মীয় স্থানে নিজেকে উৎসর্গ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

প্রতিকার: গঙ্গাজল পান করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

ধনু রাশি

মানসিক চাপ সত্ত্বেও সন্তানদের সাথে সময় কাটানো উচিত। আজ নিজেকে শক্তিশালী অনুভব করবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। আজ পরিবারের সাথে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার কথায় প্রেমিক বা প্রেমিকা আঘাত পেতে পারে। তবে জীবনসঙ্গীকে সন্দেহ করা উচিত নয়। দিনটি আপনার জন্য উত্তেজনাপূর্ণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক যাবে। কোনও দূর সম্পর্কের আত্মীয় আজ আপনাকে আকস্মিক সুসংবাদ দিতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য আজ মন্দির বা ধর্মীয় স্থানে খাঁটি ঘি এবং কর্পূর দান করুন।

মকর রাশি

গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজকর্মে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করলে সেটি সফল হবে। প্রয়োজনের সময় আজ আপনি বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। যোগাযোগ এবং কর্মদক্ষতা উন্নত হবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। তবে স্বাস্থ্য ভালো থাকবে না এই রাশির জাতক-জাতিকাদের। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বটগাছে দুধ অর্পণ করুন এবং ভেজা মাটি দিয়ে তিলক লাগান।

কুম্ভ রাশি

স্বাস্থ্যগত দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আজ আপনার মেজাজ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক সুবিধা আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ দিন উপভোগ করবেন। আজ আপনার ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়েই দেওয়া উচিত। কোনও আকর্ষণীয় পত্রিকা বা উপন্যাস পড়ে আজ আপনি দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে আজ। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না। তবে ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে শান্ত রাখার জন্য দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করে দরিদ্রদের মধ্যে বিতরণ করুন।

মীন রাশি

আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন ভালো ফলাফল এনে দেবে। অগ্রগতির গতি বজায় রাখতে অবশ্যই সেই পরিশ্রম বজায় রাখা উচিত। ব্যবসায়ীদের আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে আর্থিক লাভ হতে পারে। আজ সমাজসেবার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। জীবন সঙ্গীর সাথে দিনটি ভালোবাসার মাধ্যমে কাটাতে পারবেন। আজ আপনার মনে হবে যে বিবাহিত জীবনের দিক থেকে দিনটি ইতিবাচক। আজ আপনার ব্যক্তিগত জীবনে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার লক্ষ্যে কোনও গরীব ব্যক্তিকে কাঁচা কয়লা দান করার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

Leave a Comment