=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কম বেতন বলেই কি ISRO-র চাকরি ছেড়েছেন ৭০০ কর্মী? স্যালারি কত জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের মহাকাশ গবেষণা ইসরোতে বিজ্ঞানীদের পদত্যাগ (ISRO Resign) নিয়ে তোলপাড় গোটা দেশ। চন্দ্রযান, মঙ্গলযান থেকে শুরু করে গগনযানের মতো একাধিক ঐতিহাসিক মিশনের সঙ্গে যে সংস্থা জড়িত রয়েছে, সেই সংস্থাকে ঘিরে সম্প্রতি নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক দশকের বেশি সময় ধরে শত শত বিজ্ঞানী, প্রযুক্তিবিদদের পদত্যাগের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে সংস্থার উপর। তবে এর নেপথ্যে কি কম বেতন নাকি অন্য কোনও কারণ?

১২ বছরে চাকরি ছেড়েছেন ৭০০ কর্মী

সরকারি তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৭০০ জন বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদ ইসরো থেকে নিজের চাকরি ছেড়েছেন। বর্তমানে সংস্থায় ১০০০ এর বেশি পদ শূন্য রয়েছে। এমনকি নিয়োগ প্রক্রিয়াও চলছে। বিশেষজ্ঞদের মতে, নতুন কর্মী নিয়োগ করা সম্ভব হলেও বহু বছরের অভিজ্ঞ গবেষকদের বিকল্প তৈরি করা সহজ নয়। যার ফলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলির কাজের গতিতে প্রভাব পড়তে পারে।

কেন চাকরি ছাড়ছেন বিজ্ঞানীরা?

আসলে ইসরো থেকে চাকরি ছেড়ে যাওয়ার পেছনে শুধুমাত্র বেতন নয়, বরং একাধিক কারণ রয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে উল্লেখযোগ্য হল—বেসরকারি মহাকাশ সংস্থায় বেশি বেতনের সুযোগ, দ্রুত পদোন্নতির সম্ভাবনা, আধুনিক বা নমনীয় কর্মপরিবেশ। এমনকি নতুন প্রযুক্তি ও উদ্বাবনী কাজ করার সুযোগ। বিশেষ করে ২০২০ সালের পর ভারতের বেসরকারি মহাকাশ শিল্প দ্রুত বিস্তার লাভ করছে। সম্প্রতি বিক্রম-১ এর সাফল্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ, বর্তমানে Skyroot Aerospace, Agnikul Cosmos, Pixxel, Bellatrix Aerospace এর মতো একাধিক ভারতীয় মহাকাশ স্টার্টআপ দক্ষ বিজ্ঞানীদেরকে আকৃষ্ট করছে। আর সেখানে উন্নত বেতন, আধুনিক কর্মপরিবেশ এবং দ্রুত কেরিয়ার গ্রোথের সুযোগ রয়েছে বলেই ইসরো থেকে চাকরি ছাড়ছেন বিজ্ঞানীরা।

যদিও ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ আগেও জানিয়েছিলেন যে, দেশের প্রথম স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বহু মেধাবী ছাত্রছাত্রীর মহাকাশ গবেষণায় আগ্রহী থাকলেও তুলনামূলকভাবে কম বেতনের কারণে তারা যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে না। তাঁর মতে, ইসরোর সর্বোচ্চ পদেও যেখানে মাসিক বেতন প্রায় ২.৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ, সেখানে আবার অনেক বেসরকারি প্রযুক্তি সংস্থায় নতুন চাকরিতে একই বা তার থেকে বেশি বেতন পাওয়া যায়।

আরও পড়ুন: ভারতে মিলল প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, কারা পাবেন? জেনে নিন

ইসরোর বিজ্ঞানীদের বেতন কত?

আসলে সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ অনুযায়ী ইসরোর বিজ্ঞানী বা ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে বেতন পেয়ে থাকেন। সেক্ষেত্রে মূল বেতন শুরু হয় ৫৬,১০০ টাকা থেকে যা ধাপে ধাপে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায়। এছাড়াও কর্মীরা ডিএ, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পান। তবে সেক্ষেত্রে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি পেলে বিশিষ্ট বিজ্ঞানীরা মাসিক ২ লক্ষ ৫ হাজার টাকা থেকে ২ লক্ষ ২৪ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

Leave a Comment