=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কানে জল ঢুকে যাওয়ায় বাড়ছে অস্বস্তি? ঘরোয়া উপায়ে বের করুন ৫ মিনিটেই

প্রীতি পোদ্দার, কলকাতা: স্নান করতে গিয়ে একটু অসাবধান হলেই আচমকা কানে জল ঢুকে যাওয়ার সমস্যায় পড়তে হয়, এমনকি সুইমিং পুলেও তাই হয়। সেই সময় কানে যে অস্বস্তি হয় তাতে মাথা ধরা, কান ভারী হয়ে থাকা এবং ঠিকমতো শুনতে না পাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। এদিকে অস্বস্তির থেকে বাঁচতে অনেকেই জল বের করার জন্য কানের (Ear) মধ্যে দেশলাই কাঠি, ইয়ার বাড বা সেফটি পিন ঢুকিয়ে দেন, যা কানের পর্দার মারাত্মক ক্ষতি করতে পারে। তাই ভুলেও এসব কাজ করবেন না, চলুন আজ আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য কিছু ঘরোয়া টোটকা (Health Tips) শেয়ার করা যাক।

কান এমন একটি ইন্দ্রিয় যে নিজেই নিজেকে পরিষ্কার রাখতে পারে। ইয়ারওয়্যাক্স বা কানের ভিতর যে খোল জমে, তা একটি বিশেষ গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। এটি কানকে সুরক্ষিত এবং আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু কানে জল ঢুকে গেলে আমরা অস্বস্তির চটে দেশলাই কাঠি বা ইয়ার বাড দিয়ে কান খোঁচাতে থাকি, এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সেই সব ভুলে গিয়ে সমস্যা মেটাতে মেনে চলুন এই টিপস গুলো।

কানের ভিতর জল ঢুকলে কী কী করণীয়?

  • কানের ভিতর জল ঢুকলে পাশ ফিরে শুয়ে পড়লেই অনেক সময় বেরিয়ে আসে জল। অর্থাৎ যে কানে জল ঢুকেছে, সেই দিকটি নিচের দিকে রেখে বালিশের ওপর শুয়ে থাকতে হবে। এরপর মহাকর্ষ শক্তির টানে কানের ভেতরের জল আপনা আপনি বাইরে বেরিয়ে আসবে।
  • অনেক সময় কানের ভেতরে জল ঢুকে গিয়ে ইউস্টেশিয়ান টিউবটি বন্ধ হয়ে যায়। তখন গরম সেঁক দিতে হয়। একটি নরম কাপড় বা তোয়ালে গরম জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার তোয়ালেটি আক্রান্ত কানের ওপর ৫ থেকে ১০ মিনিট চেপে ধরে রাখুন। গরম ভাপের ফলে কানের জমে থাকা জল সহজেই নালি বেয়ে বেরিয়ে আসে।
  • কানে অল্প জল ঢুকলে চুইংগাম চিবানো বেশ কার্যকরী। এর ফলে দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলির ওঠাপড়ায় কানের জল বাইরে বেরিয়ে আসবে। এতে কানের ব্যথাও অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: পান গুটখার নেশায় দাঁতের উপর বাড়ছে হলদে ভাব? বাড়িতেই করে ফেলুন ট্রিটমেন্ট

  • অসাবধানবশত কানের ভেতরে জল ঢুকলে এবং সময়মতো সেটির চিকিৎসা না করলে কানের ভিতর পুঁজের মতো তরল সৃষ্টি হয়। তাই কানে জল ঢুকলে ইয়ারবাড দিয়ে বেশি খোঁচাখুঁচি না করাই ভাল। যদি অনেক বেশি জল ঢুকে যায় কানের ভিতর তাহলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

Leave a Comment