কালিম্পঙ-র বুকে যেন এক টুকরো স্বর্গ, পুজোয় ঘুরে আসুন ‘শিঞ্জি’ থেকে

সহেলি মিত্র, কলকাতা: পাহাড় ভালোবাসেন? কিন্তু সেই দার্জিলিং বা কালিম্পঙ (Offbeat Kalimpong)-এর আর ভালো লাগছে না? তাহলে আজ আপনাদের দেব একটি নতুন জায়গার সন্ধান যেখানে দুদিনের ছুটি হাতে নিয়ে ঘুরে এলেই শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে যাবে। যে জায়গা নিয়ে কথা হচ্ছে সেখানে গেলেই ভুলে যাবেন স্ট্রেস কাকে বলে। আজ কথা হবে উত্তরবঙ্গের সুন্দর ও ছিমছাম একটি গ্রাম ‘শিঞ্জি’ (Sinjee) নিয়ে।

পুজোয় ঘুরে আসুন অফবিট ‘শিঞ্জি’ থেকে

শিঞ্জি… কালিম্পঙ জেলার সুন্দর একটি পাহাড়ি গ্রাম। এখানে মেঘ সবসময় ঘুরে বেড়ায়। এখানে এলে মনে হবে সময় যেন কোথায় থমকে গিয়েছে। তিস্তার সবুজ উপত্যকা এবং সামনে সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, উফফ সে আলাদাই এক অনুভূতি দেবে আপনাকে। পুজোয় যারা একটু অল্প খরচে পাহাড় ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য একদম আদৰ্শ ডেস্টিনেশন হতে পারে এই শিঞ্জি।

আরও পড়ুনঃ আয় হবে মোটা টাকা, ছাদের টবেই ফলান টমেটো, রইল সহজ পদ্ধতি

একবার ভেবে দেখুন তো, হোটেল বা হোমস্টে-র ব্যালকনিতে বসে চা খাচ্ছেন আর সামনে রয়েছে সুন্দর সুন্দর কাঞ্চনজঙ্ঘা, তাহলে কেমন হয়। এমনিতেই উত্তরবঙ্গের পাহাড়ের আনাচে-কানাচে ইতিউতি লুকিয়ে রয়েছে কত না অজানা জায়গা। দেখে এক জীবনে শেষ করা যাবে না হয়তো। স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটি দেখা যায় এই শিঞ্জি থেকে। এখানে রয়েছে নানা রকমের নাম না জানা অর্কিড, পাহাড়ি ফুলের সাড়ি। ছোট্ট গ্রামের বাসিন্দাদের চাষাবাদই মূল কাজ। একেবারে অর্গ্যানিক পদ্ধতিতে চাষ হয় এখানে। বিভিন্ন হোমস্টেতে গেস্টদের এই অর্গানিক জিনিসপত্র রান্না করে খাওয়ানো হয়। সেই খাবারের স্বাদ আপনি চাইলেও ভুলতে পারবেন না। এখানে আপনি চাইলে ট্রেকও করতে পারেন। যারা নতুন জায়গা ঘুরতে ভালোবাসেন তাঁদের হতাশ করবে না শিঞ্জি।

কীভাবে যাবেন?

শিঞ্জি যেতে হলে আপনাকে শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। এনজেপি থেকে আসতে ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগে শিঞ্জি আসতে। তাহলে আর কেন, আজই ট্রেন বা বাসের টিকিট কেটে ফেলুন আর ঘুরে আসুন সুন্দর শিঞ্জি থেকে।

Leave a Comment