=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“কালী মায়ের সামনে মাফিয়াদের নাম নিচ্ছেন কেন?” অভিষেক কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আনিষা চৌধুরী, কলকাতা: অভিষেক ব্যানার্জির জন্মদিনের রাতেই তাঁর কালীঘাটের বাড়ির সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মধ্যরাতে জন্মদিন উদ্‌যাপনের জন্য জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়। ভাঙচুরের অভিযোগও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনার পর এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী বললেন মুখ্যমন্ত্রী?

শনিবার সকালে মানিকতলায় একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে কালীঘাটের ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কালী মায়ের সামনে কেন মাফিয়াদের নাম নিচ্ছেন? এদের নাম নিয়ে কালীমন্দিরকে অপবিত্র করবেন না।”

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি। অভিষেকের অভিযোগ, তাঁর বাড়ি ও কার্যালয়ে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তাঁকে প্রাণে মারার চক্রান্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছে মমতা ব্যানার্জিও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাত তিনটের সময় হামলার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালীঘাট থানার ওসির উদ্দেশে নিরপেক্ষতা বজায় রাখার বার্তাও দেন মমতা।

তবে এই ঘটনার আবহেই পুলিশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশমন্ত্রী হিসেবে তিনি জানিয়েছেন, দুটি ক্ষেত্রে পুলিশকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। নেশামুক্তির অভিযান এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়া। এই দুটি ক্ষেত্রে পুলিশ যা সঠিক মনে করবে, সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এই কাজে পুলিশকে সবরকম সুরক্ষা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন ইতিহাস ভারতের! চিন সীমান্তের পাশে ১৩ হাজার ফুট উঁচু বায়ুসেনা ঘাঁটিতে নামল ইল্যুশিন-৭৬

এদিকে, কালীঘাটের এই সংঘর্ষের ঘটনা নিয়ে দু’পক্ষের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন দাবি। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হলেও বিজেপি কর্মীদের দাবি, তাঁরা কালীপুজোর প্রতিমা আনতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। তাঁদের অভিযোগ, সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ তৈরি হয়। এই ঘটনায় দু’পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Comment