কিছুক্ষণেই মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর ভ্রূকুটি কলকাতা সহ ৮ জেলায়! আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকাল থেকেই এমন পরিস্থিতি সমগ্র বাংলার আবহাওয়ার (South Bengal Weather Update)। সেইসঙ্গে বইছে ঠান্ডা হাওয়াও। এমনিতেই গতকাল সোমবার রাতের দিকে মিনি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে তাপমাত্রা আবারও অনেকটা নেমে গিয়েছে। যার প্রভাব আজ মঙ্গলবার সকালেও রয়েছে। তবে কি বৃষ্টি (Rainfall Alert) নামবে কিছুক্ষণের মধ্যে? এই নিয়ে বিশেষ আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বাংলার অধিকাংস জেলায় বলে খবর।

আজও বাংলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা

জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণের মধ্যে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা রয়েছে। এর পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ শিলাবৃষ্টিরও রয়েছে আশঙ্কা।

আরও পড়ুনঃ ফের সোনা-রুপোর দামে বড় পরিবর্তন আজ

শিলাবৃষ্টির জন্য আলিপুরের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, হুগলী এবং পূর্ব বর্ধমান জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি এখন উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর বাংলাদেশ মেঘালয় এবং দক্ষিণ পূর্ব অসময়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তটি উপরোক্ত অক্ষরেখা এর সঙ্গে মিশে গেছে এছাড়া বিহার থেকে ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় বিস্তৃত অক্ষরেখাটি এখনো অবস্থান করছে। যে কারণে সব মিলিয়ে বাংলায় ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের মতোই দুর্যোগ নামবে উত্তরবঙ্গেও। আজ উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি তো কিছু জায়গায় শিলাবৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বেশিরভাগ জায়গায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়ও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে।

Leave a Comment