=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভুয়ো SC সার্টিফিকেটে প্রার্থী? তৃণমূলের ঋতুপর্ণা আঢ্যর বিরুদ্ধে হাইকোর্টে স্বপন মজুমদার

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই উত্তর থেকে দক্ষিনে জনসংযোগ বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে চতুর্থবার তৃণমূল যাতে সরকার গঠন করতে না পারে তার জন্য প্রবল চেষ্টা করে চলেছে বঙ্গ বিজেপি। আর এই অবস্থায় হাই কোর্টে (Calcutta High Court) গেলেন মতুয়া গড়ের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার (Swapan Majumder)। অভিযোগ ভুয়ো শংসাপত্র দেখিয়ে নাকি ভোটে লড়ছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য!

হাইকোর্টের দ্বারস্থ স্বপন মজুমদার

আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনে এবার বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে ওই কেন্দ্রে তৃণমূলের তরফে দাঁড়িয়েছে ঋতুপর্ণা আঢ্য। জোর কদমে চলছে প্রচার। কিন্তু এই অবস্থায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সোমবার সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, ভুয়ো শংসাপত্র দেখিয়ে নাকি ভোটে দাঁড়িয়েছে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। অবৈধ উপায়ে জোগাড় করেছেন SC শংসাপত্র। অর্থাৎ তপসিলি সম্প্রদায়ের না হয়েও তিনি এই সংরক্ষিত আসনে নির্বাচনে লড়ছেন। আর সেই কারণে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি।

বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের দাবি, RTI করে জানা গিয়েছে, অবৈধ উপায়ে এসসি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তাঁরা আরটিআই করে জানতে পেরেছেন তৃণমূল প্রার্থীর বাবার নাম শঙ্কর আঢ্য, মায়ের নাম জোৎস্না আঢ্য। ঋতুপর্ণার বাবা-মা আগে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তাঁরা জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। মাত্র একদিনের মধ্যে সেই শংসাপত্র ইস্যু করা হয়েছে মহকুমা শাসকের দপ্তর থেকে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় স্বপন মজুমদারের আরও অভিযোগ যে বনগাঁ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তৃণমূল প্রার্থীর বাবা শঙ্কর আঢ্য কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন।

আরও পড়ুন: এক কেন্দ্রে প্রার্থী বদল, চতুর্থ তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

স্বপন মজুমদারের অভিযোগগুলো ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর বাবা শঙ্কর আঢ্য। তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী ১০-১৫ বছর আগে চেয়ারম্যান ছিলাম। সেই সময় দুর্নীতি হলে তিনি এতদিন কেন বলেননি? সামনেই বিধানসভা নির্বাচন, তাই সস্তা রাজনীতির জন্য এসব অভিযোগ তুলছেন। আগেও নানা অভিযোগ এনেছে বিরোধীরা। আদালত সঠিক বিচার করেছে। এবারও আদালত সঠিক বিচার করবে।” যদিও ঋতুপর্ণার মনোনয়নপত্র বাতিলের দাবিতে অনড় স্বপনবাবু।

Leave a Comment