=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘরের মাঠ ইডেনেই সুবিধা পাচ্ছে না KKR! ডুবতে হবে SRH ম্যাচেও?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের বিরুদ্ধে 220 রান করেও নিজেদের খারাপ বোলিং নিয়ে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা তো সবে শুরু আগামী দিনে এমন অবস্থা হলে কী করবে KKR? সবচেয়ে বড় কথা পরবর্তী ম্যাচ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে শাহরুখ খানের দল। সেখানে তাদের প্রতিপক্ষ যে দল তাঁদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করাই চলে না। অভিষেক শর্মা থেকে শুরু করে ইশান কিষাণ, হেনরি ক্লাসেনদের মতো প্লেয়ারদের সামনে নামার আগে কলকাতার চিন্তার কারণ হয়ে উঠেছে ইডেনের পিচ!

ইডেনের পিচ নিয়েই বিপদে পড়বে KKR!

আগামী 2 এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে কলকাতার চিন্তা থাকবে নিজেদের বোলিং বিভাগ নিয়ে। কারণ গত ম্যাচে মুম্বইয়ের প্লেয়ারদের সামনে যেভাবে ধেরিয়েছেন নাইট বোলাররা তাতে চিন্তা তো আছেই। তার উপর কলকাতার ঘরের মাঠ নিয়ে উঠে আসছে একাধিক মন্তব্য। সম্প্রতি ফ্যাফ ডু’প্লেসিসের মতো নামি ক্রিকেটার জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের উচিত হবে ইডেনে টার্নারে খেলা।

একাধিক সূত্র মারফত খবর, আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে ইডেনের পিচ যেন স্পিন সহায়ক হয়। যা নিয়ে বিগত দিন গুলিতে বারবার বিতর্কে জড়িয়েছে ইডেন। এর আগে ইডেনের কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছিলেন “ইডেনে যথেষ্ট ভাল পিচ। এখানে সবাই উপকার পায়। KKR ই শুধু পাচ্ছে না।” এবার সেই কথা ধরে রেখেই সুজন মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইডেনে পিচ ভাল। তবে এখনও পর্যন্ত এখানকার পিচ নিয়ে KKR ম্যানেজমেন্ট এর তরফে কোনও অনুরোধ বা নির্দেশ আসেনি।”

অবশ্যই পড়ুন: IPL নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিল ভারতীয় সংস্থা!

এদিকে, দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডুপ্লেসিস মনে করছেন, কলকাতার পিচে একেবারেই সুবিধা পাবেন না KKR এর স্পিনাররা। তাঁর কথায়, “আমি যদি KKR ম্যানেজমেন্টে থাকতাম। মাঠে গিয়ে মাঠ কর্মীদের স্পষ্ট বলতাম পিচ স্পিন সহায়ক করা উচিত।” এই প্রোটিয়া তারকা মনে করছেন, কলকাতায় সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের এক নম্বর বোলাররা থাকলেও ইডেনের পিছে কিছুই করতে পারবেন না তাঁরা। এক কথায়, ঘরের মাঠে পিচের কারণেই সমস্যায় পড়তে পারে শাহরুখ খানের দল।

Leave a Comment