কিনতে পারবে মাত্র ২৫ জন, প্রিমিয়াম মডেল লঞ্চ করল রয়্যাল এনফিল্ড, জানুন দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের জনপ্রিয় Shotgun 650 এর একটি বিশেষ লিমিটেড এডিশন লঞ্চ করছে। নতুন Royal Enfield Shotgun 650 x Rough Crafts Edition মডেলটি শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং বাইকপ্রেমীদের জন্য হতে পারে একটি এক্সক্লুসিভ কালেকশন। তবে সবথেকে বড় বিষয়, এই বিশেষ সংস্করণের মোট 100টি ইউনিট গোটা বিশ্বজুড়ে বিক্রি করা হবে, যার মধ্যে ভারতের জন্য মাত্র 25টি মডেল বরাদ্দ করা হয়েছে। যার ফলে খুব অল্প সংখ্যক ক্রেতারাই এই মডেল কিনতে পাবে।

কত দাম রাখা হয়েছে?

Royal Enfield Shotgun 650 x Rough Crafts Edition এর দাম রাখা হয়েছে 5.75 লক্ষ টাকা। আর প্রতিটি বাইকেই একটি ইউনিক সিরিয়াল নম্বর থাকবে, যা একে অন্যান্য মডেলের তুলনায় আরও একধাপ এগিয়ে রাখবে। তবে বিশেষ সংস্করণটি রয়্যাল এনফিল্ডের গ্লোবাল ড্রপ প্রোগ্রামের মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে 15 জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী 30 জুলাই। ভারতে 30 জুলাই থেকেই এই মডেল বিক্রি শুরু হবে। আগ্রহী ক্রেতারা রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা রয়্যাল এনফিল্ড অ্যাপের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রথম 25 জন সফলভাবে পেমেন্ট সম্পন্ন করা গ্রাহক এই বাইক কেনার সুযোগ পাবে।

কী কী ফিচার্স রয়েছে এই গাড়িটিতে?

এই লিমিটেড এডিশনটি তৈরি হয়েছে তাইওয়ানের বিখ্যাত কাস্টম মোটরসাইকেল নির্মাতা Rough Crafts এর সহযোগিতায়। বাইকটির ডিজাইনে রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার্স। যেমন—

  • Gloss Jet Black ও Matte Stealth Black এর মতো রঙের সংমিশ্রণ
  • হাতে তৈরি গোল্ডেন লিফ স্ট্রাইপ
  • ধূসর রঙের গ্রাফিক্স
  • Rough Crafts Collaboration ব্যাজ
  • প্রতিটি বাইকে আলাদা ইউনিক নম্বর

আরও পড়ুন: অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ, অল্পের জন্য বেঁচে গেল সুমিত রায়

এদিকে এই বিশেষ সংস্করণে আরও দেখা দেওয়া রয়েছে গোল্ড-ফিনিশড Upside-Down ফ্রন্ট ফর্ক, কনট্রাস্ট-কাট অ্যালয় হুইল, ব্ল্যাক বার এন্ড মিরর, প্রিমিয়াম কুইল্টেড লেদার সিটের মতো উন্নতমানের ফিচার্স। এছাড়াও প্রতিটি ক্রেতা পাবে একটি নম্বরযুক্ত আর্ডওয়ার্ক, যেখানে Caliber Royal কনসেপ্ট বাইকের স্কেচ থাকবে। আর সেই আর্ডওয়ার্কে রয়্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা Winston Yeh এর স্বাক্ষর থাকবে। সবথেকে বড় ব্যাপার, ইঞ্জিন এবং ফিনিশিং-এ সেরকম কোনও পরিবর্তন নেই। এতে 648cc Parallel-Twin, Air/Oil-Cooled ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে 47 bhp শক্তি এবং 52.3 Nm টর্ক উৎপন্ন হয়।

Leave a Comment