=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন্দ্রীয় জওয়ানের মৃত্যু, কয়লা কাণ্ডে ইডি…! আজকের সেরা ১০ খবর (১৬ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ এপ্রিল, বৃহস্পতিবার। কেন্দ্রীয় জওয়ানের মৃত্যু, কয়লা কাণ্ডে ইডি, পূর্ব রেলে ট্রেন বাতিল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়া, শিয়ালদা লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের

হাওড়া ও শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীদের জন্য ১৮ এপ্রিল ভোগান্তির দিন হতে চলেছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যান্ডেল-কাটোয়া শাখায় সাবওয়ে নির্মাণ এবং ব্যান্ডেল স্টেশনের ট্রাকের কাজের জন্য টানা ৬ ঘণ্টা পাওয়ার ব্লক নেওয়া হবে। এর ফলে হাওড়া-কাটোয়া, ব্যান্ডেল-কাটোয়া এবং শিয়ালদা-কাটোয়া রুটের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। আর ব্লক চলাকালীন হাওড়া-কাটোয়া লোকালের তিনটি জোড়া এবং শিয়ালদা কাটোয়া লোকালের একটি জোড়া ট্রেন বাতিল থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বাংলায় কয়লা কাণ্ডে বাজেয়াপ্ত ১৫৯ কোটির সম্পত্তি

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার মামলায় ইডির সাম্প্রতিক পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে আবারও নতুন করে জটিলতা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৭৯.১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে ‘শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড’ এবং ‘শ্যাম ফেরো অ্যালয়স লিমিটেড’ র মতো সংস্থার নাম রয়েছে। লাল প্যাড এবং ১০ থেকে ২০ টাকার নোটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিত্তিক ঘুষ আদান প্রদানের এই ডিজিটাল টোকেন পদ্ধতি তদন্তকারীদের চোখ চড়ক গাছে তুলেছে। এই মামলার রেশ ধরে গত ১৩ এপ্রিল আইপ্যাক পরিচালক ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভোটের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক কেন্দ্রীয় বাহিনী জওয়ানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দোস্তিপুর হাই স্কুলের নির্বাচনে ডিউটিতে থাকা অসমের বাসিন্দা আইটিবিপির হেড কনস্টেবল কনক কোচের রক্তাক্ত দেহ স্কুলের বারান্দা থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। পুলিশের অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলেই সবটা জানা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) লাহোরে গুলিবিদ্ধ লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা

লাহোরে অজ্ঞাত পরিচয়ী বন্দুকধারীদের গুলিতে লস্কর-ই-তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা আহত হয়েছে। হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আফগান যুদ্ধের প্রবীণ সদস্য হামজা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। লস্করের মুখপাত্রের সম্পাদক হিসেবেও তিনি কাজ করেছেন। এমনকি ২০১৮ সালে তিনি ‘জইশ-ই-মানকাফা’ নামে একটি পৃথক সংগঠন গড়ে তুলেছিলেন। তবুও লস্কর নেতৃত্ব সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেই খবর। আমির হামজা মার্কিন ট্রেজারি বিভাগের নিষিদ্ধ সন্ত্রাসীর তালিকায় পড়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বালুরঘাট-হিলি রেল প্রকল্পে আত্রাই নদীর উপর শুরু হল ব্রিজের কাজ

দীর্ঘ প্রতীক্ষিত বালুরঘাট-হিলি রেল প্রকল্প অবশেষে গতি পেটে শুরু করল। রেল সুত্রে খবর, এই প্রকল্পের অন্যতম প্রধান বাধা আত্রাই নদীর উপর রেল ব্রিজের কাজ শুরু হয়েছে। বর্তমানে নদীর উপর ব্রিজের বক্স খাচা ফিটিংয়ের কাজ চলছে। ৩০ কিলোমিটার দীর্ঘ এই নতুন রেলপথটি বালুরঘাট থেকে শুরু করে কামারপাড়া এবং ত্রিমোহিনী হয়ে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হিলিতে গিয়ে শেষ হবে। আর জমি অধিগ্রহণ সংক্রান্ত দীর্ঘকালীন জটিলতা কাটিয়ে এই কাজের অগ্রগতিতে খুশি স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, জানালেন শাহ

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল এবং সীমানা পুনর্বাস নিয়ে আলোচনা চলাকালীন ধর্মনিরপেক্ষ সংরক্ষণের বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, ভারতীয় সংবিধানের ধর্মের ভিত্তিতে কোনও রকম সংরক্ষণের অনুমতি দেয় না এবং মুসলিমদের জন্য এই ধরনের সুবিধা প্রধান সম্পূর্ণরূপে অসাংবিধানিক। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মুসলিম মহিলাদের সংরক্ষণের আওতায় আনার দাবি তুলেছিল। তবে শাহ পাল্টা কটাক্ষ করে বলেছেন, তারা চাইলে তাদের সব আসন মুসলিম মহিলাদের দিতেই পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) শীর্ষ আদালতে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ অস্বীকার করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আন্দোলন জানিয়ে দিয়েছে যে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আধিকারিকদের পূর্ণ ক্ষমতা কমিশনের হাতেই রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, বদলি চাকরির একটি স্বাভাবিক অংশ, এবং সারাদেশেই একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই বিদ্বেষমূলক কোনও ভাবেই বলা যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) পরা যাবে হিজাব, তবে বিন্দি-তিলকে নিষেধাজ্ঞা, বিতর্কে লেন্সকার্ট

কর্মীদের ড্রেস কোড নিয়ে বিতর্কের মুখে পড়ল লেন্সকার্ট। ভাইরাল হওয়া একটি নির্দেশিকায় দাবি করা হচ্ছে, সংস্থাটি হিজাব এবং পাগড়ীর অনুমতি দিলেও বিন্দি তিলক বা কালাওয়ারে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সিঁদুর পড়ার ধরনে কড়াকড়ি করেছে। এই দ্বিচারিতার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় এখন বয়কটের ডাক উঠেছে। তবে মুখ খুলেছেন সিইও পীযূষ বানসাল। তিনি স্পষ্ট করেছেন যে, ভাইরাল ডকুমেন্ট পুরনো। বর্তমানে কর্মীদের ধর্মীয় স্বাধীনতার কোনও রকম হস্তক্ষেপ করা হয় না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভোটদান বাধ্যতামূলক মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

বিধানসভা নির্বাচনের আগে ভোটদান বাধ্যতামূলক করার দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গণতান্ত্রিক দেশে নাগরিকদের ভোট দেওয়ার জন্য আইন বাধ্য করা যাবে না, বা শাস্তির ব্যবস্থা করা সম্ভব নয়। আদালত যুক্তি দিয়েছে, ভোট দেওয়া নাগরিক সচেতনতার বিষয়। আইনি জবরদস্তির জন্য নয়। কোনও দিনমজুর বা প্রান্তিক মানুষকে তাঁর জীবিকা ছেড়ে ভোট দিতে বাধ্য করা বা সুযোগ-সুবিধা বন্ধ করার নির্দেশ আদালতের আওতায় পড়ে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টে করা মামলা মমতার

২০২৬ বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সভত থেকে তিনি বলেছেন, এই মামলাটি তিনিই করেছিলেন। আর শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ট্রাইবুনাল থেকে ছাড়পত্র পেলে ভোটের দু’দিন আগে প্রকাশিত তালিকায় নাম থাকলেও ভোট দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী দলের ২১ এবং ২৭ এপ্রিল প্রকাশিত প্রকাশিত তারিখ অনুযায়ী, দ্রুত বাড়ি বাড়ি স্লিপ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment