=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না শামির? সমস্যা নিয়ে মুখ খুললেন আগরকর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দল থেকে বিচ্ছিন্ন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ভবিষ্যতে আর কোনওদিনও ভারতীয় দলে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে আপাতত স্পষ্ট উত্তর নেই। ঠিক সেই পরিস্থিতিতে, ভারতীয় তারকাকে নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, নির্বাচনী বৈঠকে আলাদা করে শামিকে নিয়ে কোনও রকম আলোচনা হয়নি। এদিন শামির ফিটনেস নিয়েও মুখ খোলেন প্রধান নির্বাচক।

আফগানিস্তান সিরিজে দেখা যাবে না শামিকে?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, শামিকে নিয়ে নির্বাচনী বৈঠকে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি। তাঁকে টেস্ট দলে রাখা নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। শুধু বলা হয়েছিল, এই মুহূর্তে শামি শারীরিকভাবে 5 দিনের ম্যাচ খেলার জন্য যোগ্য নন। সেই জায়গায় তিনি নেই। শামি এই মুহূর্তে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললে বলা হয়েছে তিনি এখন শুধুমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো জায়গায় আছেন।

বলাই বাহুল্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় তারকা। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও LSG বাহিনীর হয়ে বল হাতে কামাল দেখিয়েছেন তিনি। কঠিন সময়ে তুলে নিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। এহেন একজন প্লেয়ারকে দল থেকে সরিয়ে রাখা একেবারেই যথাযথ নয় বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। তবে ভারতীয় দলের প্রধান নির্বাচক যা বললেন তাতে আসন্ন আফগানিস্তান টেস্ট সিরিজে দেখা যাবে না তাঁকে। তবে টি-টোয়েন্টির জন্য আশা বেঁচে রইল।

অবশ্যই পড়ুন: টেস্টে পাকিস্তানকে চুনকাম করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতীয় দল মহম্মদ শামির মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের অভাব বোধ করেছে। আসলে জসপ্রীত বুমরাহ সব সিরিজে উপস্থিত থাকতে না পারায় শামিকে সেইসব জায়গায় খেলানো যেতে পারে। এ বিষয়টা ভক্তদের পাশাপাশি ভাল ভাবেই বোঝে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তা সত্ত্বেও এই অভিজ্ঞ ক্রিকেটারের বদলে তরুণদেরই বারবার সুযোগ দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর।

Leave a Comment