=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোটি কোটি টাকার ক্ষতি, BPL বন্ধ করার ঘোষণা তামিম ইকবালের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এ হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)। মূলত আর্থিক সমস্যা, ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে নানান জটিলতা এবং বিগত দিনগুলির বিপুল লোকসানের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ বছরের মতো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন BCB প্রেসিডেন্ট তামিম ইকবাল। তাঁর কথায়, নানান সমস্যা থাকায় এ বছর আয়োজন করা যাচ্ছে না BPL। আগামী বছর থেকেই আমরা নতুন করে এই টুর্নামেন্ট আয়োজন করব।

কোটি কোটি টাকার ক্ষতি হওয়ায় বন্ধ BPL!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, গত দুই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে গিয়ে অন্তত 40 কোটি টাকার লোকসান হয়েছে ক্রিকেট বোর্ডের। এছাড়াও, বিভিন্ন ফ্রাঞ্চাইজির নানান অনিয়ম এবং আর্থিক দায়বদ্ধতায় ঘাটতি থাকার বিষয়টিকেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন না করার কারণ হিসেবেই উল্লেখ করেছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির কথায়, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বোর্ডের আর্থিক দিক থেকে লাভ হওয়ার কথা, লোকসান হওয়ার কথা নয়। কিন্তু হচ্ছে সেটাই। যতদিন না পর্যন্ত এই ধরনের সমস্যাগুলির সমাধান হচ্ছে, ততদিন লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করে যাওয়ার পক্ষপাতী নয় বোর্ড।”

আরও পড়ুন: যুবভারতীর মাঠ দেখে অসন্তুষ্ট ব্রাজিলের প্রতিনিধিরা, আদৌ হবে ম্যাচ?

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, দেশটির জনপ্রিয় টি টোয়েন্টি লিগ BPL পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের। বরং সমস্ত সমস্যার সমাধান করে নতুনভাবে আবার এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় BCB। সেজন্য 6 মাস হোক বা 12 মাস, অপেক্ষা করতে সমস্যা নেই তামিম ইকবালদের।

1 thought on “কোটি কোটি টাকার ক্ষতি, BPL বন্ধ করার ঘোষণা তামিম ইকবালের!”

  1. [2359]Dafabet: অনলাইন ক্যাসিনো এবং স্লটস – রেজিস্ট্রেশন, লগইন এবং অফিসিয়াল ওয়েবসাইট,Dafabet বাংলাদেশের খেলোয়াড়দের জন্য একটি অনলাইন গ্যাম্বলিং সাইট। এখানে সাইন ইন অথবা রেজিস্ট্রেশন করুন, ক্যাসিনো গেম খেলুন এবং প্রমোশনগুলো চেক করুন। visit: dafabet

    Reply

Leave a Comment