=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন রুটে যাত্রী পরিষেবা, শুরু হল হলদিয়া থেকে কলকাতা বাস, জানুন সময়সূচি ও ভাড়া

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: রাজ্যে বাস পরিষেবাকে উন্নত করার জন্য রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য একাধিক নতুন সরকারি বাস রুটও চালু হচ্ছে। এবার হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত একটি নতুন সরকারি বাস (Haldia Kolkata Bus) পরিষেবা চালু হল আজ। কাজের জন্যে বহু মানুষ সড়কপথে শিল্পনগরী হলদিয়ায় যাতায়াত করেন। জাতীয় সড়কে সরকারি বাস পরিষেবা থাকলেও, রাজ্য সড়কে এতদিন সরকারি বাস সেভাবে দেখা যেত না। তাই এই নতুন বাস পরিষেবার ফলে অনেকেই উপকৃত হতে চলেছেন। আসুন তাহলে এই নয়া বাসটির রুট ও ভাড়া জেনে নেওয়া যাক। 

হলদিয়া – কলকাতা সরকারি বাসের রুট 

নতুন এই সরকারি বাসটি সকাল ৮টা ১৫ মিনিটে হলদিয়া শহর থেকে রওনা হবে এবং মঞ্জুশ্রী, চৈতন্যপুর, মহিষাদল ও তমলুক হয়ে সকাল ১১টার দিকে কলকাতায় পৌঁছাবে। ফিরতি পথে, বাসটি দুপুর ১টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে হলদিয়ায় পৌঁছাবে বলে জানা যাচ্ছে। শুক্রবার হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের (West Bengal Transport Corporation) আধিকারিকদের উপস্থিতিতে এই বাস পরিষেবার উদ্বোধন হয়।

আরও পড়ুন: লাগবে না ভাড়া, এই দু’দিন ফ্রিতে যাতায়াত করা যাবে বাসে! ঘোষণা রাজ্য সরকারের

নতুন এই বাসের ভাড়া কত?

এই নতুন সরকারি বাসে করে হলদিয়া থেকে কলকাতা যেতে ভাড়া লাগবে ১০৯ টাকা। এছাড়া, হলদিয়া থেকে মহিষাদলের ভাড়া ৩১ টাকা, নন্দকুমারের ভাড়া ৩৫ টাকা, তমলুকের ভাড়া ৪২ টাকা, কোলাঘাটের ভাড়া ৫৯ টাকা, উলুবেড়িয়া যেতে লাগবে ৭৭ টাকা এবং সাঁতরাগাছির অবধি যেতে ১০২ টাকা খরচ করতে হবে। তবে পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারা বিনামূল্যেই এই বাসে ভ্রমণ করতে পারবেন। 

আরও পড়ুন: “দেশবিরোধী স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে” যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নতুন বাস চালু হওয়ার প্রসঙ্গে হলদিয়ার এক ছাত্রী জানান, পড়াশোনার প্রয়োজনে তাঁকে প্রায়ই হলদিয়া-মেচেদা রুটে যাতায়াত করতে হয়। তবে এই রুটে পর্যাপ্ত বাস পরিষেবার অভাব ছিল। এই বাস সার্ভিস যাতায়াতকে অনেক সুবিধাজনক করে তুলবে। তাছাড়া, মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকায় তিনি খুবই উপকৃত হয়েছেন বলে জানান। তারসাথে এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী জানান, বহু স্থানীয় বাসিন্দাকে হলদিয়া থেকে কলকাতায় প্রতিদিন যাতায়াত করতে হয়। কিন্তু সরকারি বাস পরিষেবা না থাকায় অনেকেই সমস্যার মুখে পড়তে হয়। বিধায়কের কথায়, এই কথা মুখ্যমন্ত্রীকে জানানোর পরই তিনি এই নতুন সরকারি রুটটির অনুমোদন দিয়েছেন। সাধারণ মানুষের সমস্যার সমাধান ও তাদের আবেদন পূরণের বিষয়ে বিধায়ক সন্তোষ প্রকাশ করেছেন। 

1 thought on “নতুন রুটে যাত্রী পরিষেবা, শুরু হল হলদিয়া থেকে কলকাতা বাস, জানুন সময়সূচি ও ভাড়া”

  1. [494]1xbet Official Login Bangladesh | সেরা অনলাইন ক্যাসিনো ও স্লট গেম,1xbet এর অফিসিয়াল সাইটে লগইন করে সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে টাকা জমা এবং অ্যাপ ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: 1xbet

    Reply

Leave a Comment