বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেডিংলিতে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই পাকিস্তানকে (Pakistan) একপ্রকার কাঁদিয়ে ছেড়েছে ইংল্যান্ড (England)! 171 রানে অলআউট হয়েছে পশ্চিমের দেশ। ইংল্যান্ডের দুই দাপুটে বোলার ওলি রবিনসন ও জশ টাং 10 টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। এই দুই দাপুটে ক্রিকেটার প্রথম জুটি হিসেবে 5টি করে উইকেট তুলে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন। তবে অবাক করা বিষয়, পাকিস্তানের উইকেটে ধ্বংসযজ্ঞ চালানোয় লাল বলটি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছেন ওই দুই ইংলিশ ক্রিকেটার। যা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আগেই ঘটেনি।
মাঝখান থেকে কেটে বল ভাগাভাগি করে নিলেন দুই তারকা
পাকিস্তানের বিরুদ্ধে 48.1 ওভার চলাকালীন তৈরি হয় ইতিহাস। 48 ওভার রানিং, এমন সময় প্রথম বলে খুররাম শেহজাদকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন ওলি রবিনসন। এরপর পরের ওভারের প্রথম বলে অর্থাৎ 48 ওভার 1 বলে মুহাম্মদ আব্বাসকে মাঠছাড়া করে নিজের পঞ্চম উইকেট পূরণ করেন ইংল্যান্ডের জশ টাংও। আর সেই সূত্রেই জোড়া ফাইফার বা পাঁচটি করে উইকেট নিয়ে ইতিহাস লেখেন দুজন।
তবে চমক বাকি ছিল আরও। সাধারণত ক্রিকেটের নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ভোলার যদি পাঁচটি উইকেট নেন তবে পরবর্তীতে বলটি নিজের কাছে রেখে দেন তিনি। তবে এখানে গোটা ম্যাচে দুজন বোলার পাঁচটি করে উইকেট তুলেছেন। এর ফলে দুই বোলারের মধ্যে বলটি কে রাখবেন তা নিয়ে তৈরি হয় সংশয়। এমতাবস্থায় এক অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জশ টাং ও রবিনসন।
আরও পড়ুন: বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, এবার যা করবেন কর্মীরা
দুজন একসাথে পাঁচটি করে উইকেট তোলায় দুই ইংলিশ তারকা ঠিক করলেন বলটি মাঝখান থেকে কেটে দু’ভাগ করে নেবেন। সেই মতোই, গ্রাউন্ডস্টাফদের ডেকে বলটিকে মাঝখান থেকে কেটে ভাগ করে নেন তাঁরা। একভাগ নিজের কাছে রাখেন জশ। আরেক ভাগ যায় রবিনসনের হাতে। আন্তর্জাতিক টেস্টের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এ প্রসঙ্গে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে হাসিমুখে রবিনসন বলেন, “এই স্মৃতি কোনও দিনও ভুলবো না। স্মারক হিসেবে একটা বলের দুটো অংশ ভাগ করে নেওয়া সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।”
[7243]Cinasipit: Login Resmi & Link Alternatif Slot Gacor Hari Ini,Cinasipit menyediakan akses mudah via link alternatif dengan fitur deposit pulsa tanpa potongan. Pelajari cara main baccarat dan daftar sekarang juga. visit: cinasipit