অনন্যা সরকার, কলকাতা: প্রকাশিত হয়েছে ওপেনসিগন্যাল (Opensignal)-এর নভেম্বর ২০২৬ সালের ‘ইন্ডিয়ান ফিক্সড ব্রডব্যান্ড এক্সপেরিয়েন্স’ রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এয়ারটেল (Bharti Airtel) ভারতের সেরা হোম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী। এই রিপোর্টে নির্ভরযোগ্যতা, গুণমানের ধারাবাহিকতা, ডাউনলোড ও আপলোড গতি এবং ভিডিও অভিজ্ঞতার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ মানদণ্ডে এয়ারটেল সবার চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ‘ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস’ (FWA)-এর ক্ষেত্রেও এয়ারটেল এই পাঁচটি বিভাগে শীর্ষস্থান দখল করেছে।
এয়ারটেল পেল সেরা হোম ইন্টারনেট প্রোভাইডারের শিরোপা
ওপেনসিগন্যালের রিপোর্ট অনুযায়ী, নির্ভরযোগ্যতার দিক থেকে জিও (Reliance Jio)-এর তুলনায় এয়ারটেল ১৫% ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ডাউনলোড ও আপলোড গতির ক্ষেত্রে প্রায় ২৬% দ্রুততর ছিল এয়ারটেল। নির্ভরযোগ্যতার স্কোরে এয়ারটেল ৬৬.৩% অর্জন করেছে, যেখানে জিও পেয়েছে ৬৪.৭% এবং বিএসএনএল (BSNL) পেয়েছে ৬১.০%। ফলে, এয়ারটেল জিও-কে ছাড়িয়ে গেছে । আর তৃতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম ব্র্যান্ড, বিএসএনএল।
উল্লেখযোগ্যভাবে, গতির দিক থেকে বিএসএনএল জিও-কে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে। ডাউনলোড গতির ক্ষেত্রে এয়ারটেল ৩৮.৪ পয়েন্ট, বিএসএনএল ৩৭.৯ পয়েন্ট এবং আর জিও মাত্র ৩০.৫ পয়েন্ট পেয়েছে। আপলোড গতির ক্ষেত্রে ২৬.৭ পয়েন্ট নিয়ে এয়ারটেল প্রথম স্থানটি ধরে রেখেছে, এরপর ২৫.৯ পয়েন্ট নিয়ে বিএসএনএল এবং আর সবশেষে জিও ২১.০ পয়েন্টের সাথে তৃতীয় অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: ইলেকট্রিক গাড়িতে ২০ লাখ, পেট্রোল-ডিজেল গাড়িতে ১০ লক্ষ! সরকারি কর্মীদের জন্য সুখবর
ভিডিও এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে, ৭০.৬ পয়েন্ট নিয়ে এয়ারটেল আবারও শীর্ষে রয়েছে, যেখানে জিও পেয়েছে ৭০ পয়েন্ট এবং বিএসএনএল পেয়েছে ৬৯ পয়েন্ট। অর্থাৎ, তিনটি নেটওয়ার্ক অপারেটরের ব্রডব্যান্ড ইউজাররাই মোটামুটি ভালো ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা পাচ্ছেন। বাফারিং খুবই কম এবং উচ্চমানের কন্টেন্ট সাবলীলভাবে দেখা যাচ্ছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে।
এদিকে, গুণমানের ধারাবাহিকতার দিক থেকেও এয়ারটেল এক নম্বর জায়গাটি ধরে রেখেছে। অর্থাৎ, গ্রাহকরা এরকম গতির ধারাবাহিকভাবেই পাচ্ছেন। তবে এর অর্থ এই নয় যে, জিও বা বিএসএনএল ব্যবহারকারীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর অর্থ তিনটি ব্র্যান্ডের মধ্যে এয়ারটেল সবচেয়ে ভালো পারফরম্যান্স অফার করছে। এই রিপোর্টটি মূলত বাড়ি ও অফিসে ব্যবহৃত ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিয়েছে।