গভীর নিম্নচাপের সম্ভাবনা, উপকূলে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে ঘনাতে শুরু করেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যে কারণে বৃষ্টির বেগ বাড়তে চলেছে বাংলায়। আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ঘণ্টার মধ্যে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার ছুটির দিনেও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বাংলায়। তবে সোমবার থেকে টানা কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে খবর।

আবহাওয়া অফিস জানাচ্ছে, সমুদ্র পরিস্থিতি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র খুবই উত্তাল হতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতের পর পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ৬৫–৭৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে নিরাপদে ফিরে আসার অনুরোধ করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর মৌসম ভবন জানিয়েছে,এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড়  বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

আরও পড়ুনঃ পুজোর আগেই ঘন ও মজবুত চুল পেতে চান? তাহলে ব্যবহার করুন এই ৩ উপাদান

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে। সোমবারও মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড়  বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলায়।

Leave a Comment