সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা (Gold) কেনার চিন্তাভাবনা করলে আপনার জন্য রইল বড় খবর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। তবে এবার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সোনার গয়নার হলমার্কিং ফি ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করেছে, যা প্রায় ৬৬.৭% বৃদ্ধি। ফলে এবার সোনার গয়না বানাতে গেলেই যে গাটের কড়ি আরও বেশি খসবে তা বলার অপেক্ষা রাখে না।
বাড়ল সোনার হলমার্কিং ফি
আসলে এই হলমার্কিংয়ের মূল উদ্দেশ্য হলো সোনা এবং রুপার মতো ধাতু বিক্রির সময় গুণমান এবং মানদণ্ড বজায় রাখা। এর মাধ্যমে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে সেটি আসলে কতটা বিশুদ্ধ। সাধারণ মানুষকে ভেজাল থেকে রক্ষা করা আর উৎপাদকদের বিশুদ্ধতার আইনসম্মত মান বজায় রাখার জন্যই এই হলমার্কিং ব্যবস্থা চালু করা। যদিও সোনার ক্ষেত্রে এই ফি বাড়ানো হয়েছে, কিন্তু রুপোর ক্ষেত্রে আগের মতোই ৩৫ টাকায় অপরিবর্তিত রয়েছে হলমার্কিং ফি। এমনকি উল্লেখযোগ্য বিষয়, সোনার ক্ষেত্রে এই বর্ধিত রেট ১৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
সংশোধিত এই ফি কাঠামো অনুযায়ী, সোনার গয়না হলমার্ক করার চার্জ আগের ৪৫ টাকা থেকে এবার ৩০ টাকা বাড়ানো হয়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ৭৫ টাকা। এমনকি স্বর্ণ চালানোর জন্য ন্যূনতম ফি ২০০ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। বিআইএস-র তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হলমার্কিং ফি প্রতিটি সামগ্রীর ভিত্তিতে ধার্য করা হয় এবং এটি সোনার ওজন অনুযায়ী গণনা করা হয় না।
सोना खरीदने वालों के लिए बड़ा अपडेट!
💥 Gold Hallmarking Fee में 66.7% का इजाफा!
➡️ ₹45 से बढ़कर ₹75 प्रति आर्टिकल
➡️ यानी हर आर्टिकल पर ₹30 ज्यादा
➡️ नई दर 14 सितंबर 2026 से लागू
➡️ Silver की फीस ₹35 प्रति आर्टिकल बरकरार
➡️ Gold consignment की minimum fee ₹200— Ambarish Pandey (@pandeyambarish) September 16, 2026
আরও পড়ুন: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
যদিও সর্বশেষ একটি তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ভারতের সোনা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭ শতাংশ কমে তা ২৩০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর আবেদনের পরপরই কমেছে পরিসংখ্যান। ২০২৫ সালের আগস্ট মাসে সোনা আমদানির পরিমাণ ছিল প্রায় ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। ফলে এক বছরেই দেশে আমদানিকৃত সোনার মূল্য প্রায় ৩.১ বিলিয়ন মার্কিন ডলার কমেছে। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, আন্তর্জাতিক এবং দেশীয় উভয় বাজারেই সোনার দাম বর্তমানে ঊর্ধ্বমুখী।