১৫ অক্টোবর থেকে UPI-এ নয়া চার্জ, কারা পাবেন ছাড়? জানুন

সহেলি মিত্র, কলকাতা UPI ব্যবহারকারীদের জন্য রইল জরুরি খবর। নতুন নিয়ম লাগু করল সরকার। সরকার আগামী ১৫ অক্টোবর থেকে নির্বাচিত কিছু পার্সন-টু-মার্চেন্ট (পি২এম) ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করতে চলেছে। এর অধীনে, মার্চেন্টদের ২০০০ টাকার বেশি লেনদেনের উপর ০.৪% ফি দিতে হবে এবং ৭৫,০০০ টাকা বা তার বেশি পেমেন্টের জন্য সর্বোচ্চ ফি হবে ৩০০ টাকা।

UPI নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

সরকার সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তির পর থেকেই জল্পনা চলছিল যে ২০০০ টাকার বেশি লেনদেনের উপর চার্জ আরোপ করা হতে পারে। তবে, সরকার স্পষ্ট করেছে যে, গ্রাহকদের থেকে ব্যবসায়ীদের মধ্যে রুপে ডেবিট কার্ডসহ ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। যদিও ব্যক্তিদের মধ্যে সমস্ত ইউপিআই লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে।

কী কী সুবিধা মিলবে আর কারা পাবেন ছাড়?

ক্ষুদ্র ব্যবসায়ীরাও জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সুবিধা পেতে থাকবেন। পার্সন-টু-মার্চেন্ট (পি২এম) ক্যাটাগরির অধীনে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এমডিআর ছাড়াই ইউপিআই কিউআর-এর মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণ করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি পৃথক তহবিল গঠন করা হবে। এই তহবিলটি বিদ্যমান ব্যবসায়ীদের জন্য এবং টিয়ার-৩ ও ছোট শহর ও বাজারগুলিতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ দিনমজুর বাবা, চরম দারিদ্রের মধ্যেও NEET ক্র্যাক করে নজির গড়ল পাঁচ ভাইবোন

রেলওয়ে, টেলিকম পরিষেবা, বীমা এবং জ্বালানির মতো নির্বাচিত কিছু মার্চেন্ট ক্যাটাগরিতে ২,০০০-এর বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকার একটি নির্দিষ্ট এমডিআর (MDR) প্রযোজ্য হবে। এই সংশোধিত ইউপিআই এমডিআর এখনও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেটের মতো অন্যান্য অনেক ডিজিটাল পেমেন্ট পদ্ধতির চেয়ে কম থাকবে।

১০ বছর পূর্ণ হল UPI- র

২০১৬ সালের ২৫শে আগস্ট চালু হওয়া ইউপিআই ভারতের ডিজিটাল পেমেন্টের জগতে আমূল পরিবর্তন এনেছে। এর লেনদেনের পরিমাণ ২০১৬-১৭ অর্থবর্ষের ০.০৭ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা এক দশকে ৪,০০০ গুণেরও বেশি বৃদ্ধি। ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের একটি উদ্যোগ।

Leave a Comment