=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমে স্বস্তি পেতে বিয়ার কিনেছিলেন ব্যক্তি, ছিপি খুলতেই মিলল কনডমের প্যাকেট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রচন্ড গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেতে, কিনেছিলেন ঠান্ডা বিয়ার। বোতল হাতে নিতেই প্রথমে কিছু বোঝা না গেলেও পরে দেখা যায়, ওই বিয়ারের বোতলের ভেতরে ভাসছে কনডমের প্যাকেট (Condom Packet In Beer)। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিকী জেলায়। সূত্রের খবর, ওই অঞ্চলের এক স্থানীয় বাসিন্দা গোটা দিনের পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে পার্শ্ববর্তী একটি সুপরিচিত ওয়াইন শপ থেকে ওই বিয়ার ভর্তি বোতলটি কিনেছিলেন। পরে তাতে কনডমের প্যাকেট দেখতে পাওয়ায় কার্যত হা হয়ে গিয়েছেন তিনি!

বিয়ারের বোতল খুলতেই মিলল কনডমের প্যাকেট

জানা যায়, তেলেঙ্গানার ওই বাসিন্দা কিংফিশার ব্র্যান্ডের বিয়ার কিনে নিয়ে বাড়িতে ফিরেছিলেন। পরবর্তীতে নিরিবিলিতে বিয়ারের বোতল খুলে পানীয়টি গ্লাসের ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় ওই ব্যক্তির নজরে আসে, বিয়ারের বোতলের ভেতরে কিছু একটা ভাসছে। পরে তিনি দেখতে পান বিয়ারের মধ্যে রয়েছে আস্ত খোলা একটি কনডমের প্যাকেট। এমন ঘটনায় একেবারে হতচকিত হয়ে গিয়েছেন ওই ব্যক্তি।

পদক্ষেপ নিতে পারে অবগারী বিভাগ

বিয়ারের বোতলের ভেতরে খালি কনডমের প্যাকেট খুঁজে পেতেই তড়িঘড়ি সংশ্লিষ্ট বিয়ার শপে গিয়ে অভিযোগ জানান ব্যক্তি। এদিকে এই ঘটনার খবর পাঁচ কান হতেই স্থানীয় সুরা প্রেমীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। তাঁদের অভিযোগ, কিংফিশারের মতো এত নামিদামি একটা ব্র্যান্ডের বিয়ারের বোতলে কীভাবে কনডমের প্যাকেট থাকতে পারে? নির্দিষ্ট স্বাস্থ্যবিধি এবং গুণগতমান বজায় রেখে বিয়ার তৈরি করা হচ্ছে কিনা তা নিয়েও অভিযোগ তোলেন স্থানীয়রা।

 

অবশ্যই পড়ুন: পরনে শাড়ি, কলকাতা থেকে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টে জয় বাঙালি কন্যার

এদিকে গোটা ঘটনা চারিদিকে চাউর করে দেওয়ার পাশাপাশি তেলেঙ্গানার সিদ্দিকী জেলার স্থানীয় অবগারী বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সুরা প্রেমীরা। একই সাথে তাঁদের তরফে ওই দপ্তরের কাছে সংশ্লিষ্ট সংস্থার বিয়ার উৎপাদন ইউনিটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন দেখার, স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে অবগারী দপ্তর কোনও পদক্ষেপ নেয় কিনা।

Leave a Comment