=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

SIR প্রক্রিয়া চলাকালীন ইস্যু হওয়া ডেথ ও বার্থ সার্টিফিকেট যাচাই করবে কলকাতা পুরসভা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই বদলেছে একগুচ্ছ নিয়ম। আগের সরকারের (Government Of West Bengal) প্রশাসনিক স্তরে বিভিন্ন পুরনো সিদ্ধান্ত খতিয়ে দেখার কাজ শুরু করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এহেন আবহে, এবার SIR প্রক্রিয়া চলাকালীন ইস্যু হওয়া মৃত্যু এবং জন্ম শংসাপত্র (Birth certificate) বা সার্টিফিকেট খতিয়ে দেখা বা যাচাইয়ের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) যত জনকে বার্থ এবং ডেথ সার্টিফিকেট দিয়েছে, প্রত্যেকটিই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুরসভায় জমা হওয়া বিভিন্ন জন্ম এবং মৃত্যু শংসাপত্রের আবেদনগুলি খতিয়ে দেখা হয়েছিল। তারপরই আবেদনকারীদের চাহিদা অনুযায়ী কলকাতা পুরসভার তরফে বার্থ এবং ডেথ সার্টিফিকেট বিলি করা হয়। তবে সবটাই হয়েছিল খুব দ্রুততার সাথে।

প্রশাসনের দাবি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের নির্দেশে খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে জন্ম এবং মৃত্যু শংসাপত্র বিলি করার কারণে তাড়াহুড়োর বসে ইস্যু করা শংসাপত্রগুলিতে তথ্যগত ভুল বা অসংগতি থাকতে পারে। মূলত সে কারণেই ফের নতুন করে ইস্যু হওয়া বার্থ এবং ডেথ সার্টিফিকেটগুলি খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, SIR প্রক্রিয়া বা ভোটার তালিকা সংশোধনের সময় যেসব নথি ব্যবহার হয়েছিল সেগুলিকে এবার গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হতে পারে।

অবশ্যই পড়ুন: নতুন করে তদন্ত, আর জি কর মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, খাতায় কলমে এখনও কলকাতা পুরসভার পরিচলন শক্তি তৃণমূল কংগ্রেস হলেও, খুঁটি আগলা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। অবস্থায় বর্তমান বিজেপি সরকারের নির্দেশে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলাকালীন ইস্যু হওয়া জন্ম ও মৃত্যু শংসাপত্রগুলি যাচাই করার সিদ্ধান্তের কারণে পুরনো এন্ট্রি সংক্রান্ত পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদিও এ নিয়ে কলকাতা পুরসভার তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

Leave a Comment