=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মে মাসের বেতনের সঙ্গে মিলবে বকেয়া DA, সরকারি কর্মীদের জন্য সুখবর

সহেলি মিত্র, কলকাতাঃ লটারি লাগল রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees)। কারণ সরকার এবার একসঙ্গে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন পে কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতার (Dearness allowance) টাকা দেওয়ার ঘোষণা করেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। মূলত মহারাষ্ট্রের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর হল এটি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সরকার কর্মচারীদের স্বার্থে তাদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধ করা হবে।

বকেয়া ডিএ মেটানোর ঘোষণা সরকারের

ইতিমধ্যে রাজ্যের অর্থ বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের জারি করা সেই সর্বশেষ সরকারি প্রস্তাব (জিআর) অনুযায়ী, কর্মচারীরা শীঘ্রই তাদের তিন মাসের বকেয়া ডিএ পাবেন। এই অর্থ তাদের ২০২৬ সালের মে মাসের বেতনের সাথে যোগ করা হবে এবং ২০২৬ সালের জুন মাস থেকে নগদে প্রদান করা হবে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

মহারাষ্ট্র সরকারের অর্থ বিভাগ কর্তৃক জারি করা একটি সরকারি আদেশ (জিআর) অনুসারে, সংশোধিত বেতন কাঠামো অর্থাৎ সপ্তম বেতন কমিশনের অধীনে বেতনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মচারীদের ১ নভেম্বর, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতার বকেয়া প্রদান করা হবে। এই অর্থ ২০২৬ সালের মে মাসের বেতনের সাথে নগদে প্রদান করা হবে। ফলে, অনেক কর্মচারী এককালীন বড় অঙ্কের টাকা পেতে পারেন। কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে যে এই টাকা সংসারের খরচ, ঋণ পরিশোধ অথবা মুদ্রাস্ফীতির এই সময়ে সঞ্চয়ের কাজে লাগবে। কর্মচারী সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল।

উপকৃত হবেন সরকারি কর্মীরা

জানা গেছে এই বকেয়া প্রদানের জন্য রাজ্য কোষাগার থেকে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। উল্লেখ্য যে, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬-এ জারি করা একটি আদেশ অনুসারে, মহারাষ্ট্র সরকার ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকরভাবে মহার্ঘ ভাতার হার ৫৫% থেকে বাড়িয়ে ৫৮% করেছে। এই ৩% বৃদ্ধির পর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কর্মচারীদের প্রতি মাসে নগদে প্রদান করা হচ্ছিল। জুলাই ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রাথমিক সময়ের বকেয়া মার্চ ২০২৬-এ নগদে প্রদান করা হয়েছিল। এখন, নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত অবশিষ্ট সময়ের জন্যও অর্থ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বাজেট বরাদ্দ ও কার্যপ্রণালী আদেশে স্পষ্ট করা হয়েছে যে, মহার্ঘ ভাতা প্রদানের বর্তমান কার্যপ্রণালী ও নিয়মাবলী আগের মতোই বলবৎ থাকবে।

Leave a Comment