গাড়ি, বাস অতীত! এবার UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেন, কীভাবে করবেন দেখুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেনের টিকিট (Train Ticket Booking In Uber App)। সেই মর্মে, অনলাইনে রেল টিকিট সহ অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থা ইক্সিগোর সাথে বিশেষ চুক্তির অধীনে গাঁটছড়া বাঁধল UBER (Uber Train Ticket Booking)। ফলে এবার থেকে যাত্রীরা UBER অ্যাপ ব্যবহার করেই ট্রেনের টিকিট (Train Ticket) বুক করা থেকে শুরু করে PNR স্ট্যাটাস চেক করার মতো যাবতীয় কাজ করতে পারবেন। আগেই এই বিশেষ সংস্থার প্ল্যাটফর্মে জুড়েছিল গাড়ি, বাস থেকে শুরু করে অটো এমনকি মেট্রোও। এবার সেই তালিকায় জুড়তে চলেছে ট্রেনও।

UBER অ্যাপেই বুক করুন ট্রেনের টিকিট!

গতকাল অর্থাৎ 18 আগস্ট, জনপ্রিয় সংস্থা UBER তাদের প্ল্যাটফর্মে টিকিট বুকিং পরিষেবা চালু করেছে। এই পরিষেবার দরুণ এবার থেকে আর ট্রেনের টিকিট বুক করার জন্য স্টেশনে ছোটাছুটি করতে হবে না যাত্রীদের। শুধু তাই নয়, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ঘোরাঘুরি করে টিকিট কাটার ঝামেলা আর থাকছে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরার জন্য এই অ্যাপ থেকেই গাড়ি বুক করে স্টেশনে যেতে পারবেন যাত্রীরা। আসলে UBER গাড়ি বুকিং পরিষেবার সাথে ট্রেনের পরিষেবাকে যুক্ত করতেই এমন উদ্যোগের সংস্থাটি।

কীভাবে বুক করবেন টিকিট?

UBER অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে চাইলে প্রথমেই নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিন UBER অ্যাপ। পরবর্তীতে ওই অ্যাপ খুলে বাস অ্যান্ড ট্রেন অপশনটিতে ক্লিক করুন। এবার ট্রেন টিকিট বুকিং অপশন বেছে নিতে হবে। এরপর কোন স্টেশন থেকে যাত্রা করতে চাইছেন সেই স্টেশন, গন্তব্য এবং ভ্রমণের তারিখ বেছে নিতে হবে। এরপর উপলব্ধ ট্রেনগুলির মধ্যে নির্দিষ্ট ট্রেন বেছে নেবেন আপনি। সেটা হয়ে গেলেই ট্রেন টিকিট বুক এর মতো অপশনটিতে ক্লিক করে পেমেন্ট করে দিলেই বুক হয়ে যাবে আপনার টিকিট। পরবর্তীতে UBER অ্যাপেই টিকিটের তথ্য এবং PNR স্ট্যাটাস চেক করা যাবে।

 

আরও পড়ুন: ব্যাঙ্কে ৮,৪৫২ কোটির ৯৩% ফিক্সড ডিপোজিটে, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দিল সরকার

প্রসঙ্গত, UBER এর তরফে জানানো হয়েছে, যেভাবে বিগত বছরগুলিতে দেশের সাধারণ মানুষ রেল-মুখী হয়েছেন তাতে দিন দিন পরিধি বেড়েছে ভারতীয় রেলের যাত্রী সংখ্যা। সংস্থাটির তরফে দেওয়া তথ্য অনুযায়ী, 2025-26 আর্থিক বছরে ভারতীয় রেলের টেনগুলিতে 741 কোটি যাত্রীর পরিবহন করেছেন। আর রেলের এই বৃহৎ পরিসরকে মাথায় রেখেই নিজেদের প্ল্যাটফর্মে ট্রেন টিকিট বুকিং পরিষেবা চালু করল UBER।

Leave a Comment