=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের পরেই কড়া অ্যাকশনে নামল পুলিশ, ‘বাংলা পক্ষ’র নেতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার (Garga Chatterjee Arrested) করল কলকাতা পুলিশের সাইবার সেল। জানা গিয়েছে, নির্বাচনের আগে ইভিএম নিয়ে গুজব (EVM Rumour Case) ছড়ানোর অভিযোগে এই গ্রেফতার। কমিশনের তরফ থেকে অভিযোগ দায়ের হতেই হাতে নাতে পাকড়াও। শেষ আপডেট অনুযায়ী কালই আদালতে পেশ করা হবে।

EVM নিয়ে বিতর্কিত মন্তব্য গর্গের

রিপোর্ট অনুযায়ী, ২৬ এর বিধানসভা নির্বাচনে EVM নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলা পক্ষের অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, “রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন?” পাশাপাশি কমিশনকে তোপ দেগে তাঁর অভিযোগ ছিল, “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে।” ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন গর্গ। আর তাই নিয়ে তুমুল শোরগোল পড়েছিল। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরও করা হয়।

বুধবার আদালতে পেশ করা হবে

নির্বাচন কমিশন স্পষ্ট অভিযোগ তুলেছিল যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং সাধারণ মানুষের মনে নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। আর তাই সেই অভিযোগের ভিত্তিতেই আজ কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করে। রাতে থাকতে হবে লালবাজারের জেলে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। আপাতত নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। তাঁর এই গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ২০০০ কর্মী! আদালতে তৃণমূল, কী বলল হাইকোর্ট?

উল্লেখ্য, বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৈরি হয়েছিল বাংলা পক্ষ। হিন্দি ভাষা ও হিন্দি বলয়ের সাংস্কৃতিক আধিপত্যের বিরোধিতা করে বাঙালি সংস্কৃতির প্রসার নিয়েই মূলত কাজ এদের। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার, চাকরিতে বাঙালি যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছিল এই সংগঠন। কিন্তু এবার EVM ইস্যু নিয়ে সাধারণের মনে গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সেলের কাছে গ্রেফতার হতে হয়েছে। এখন দেখার এই তরজা কোন দিকে মোড় নেয়।

Leave a Comment