=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘরের কাছে মিনি সুইজ্যারল্যান্ড, কম খরচে ঘুরে আসুন ভারতের এই ৫ হিল স্টেশন থেকে

সহেলি মিত্র, কলকাতাঃ অনেকেই আছেন যাদের স্বপ্ন থাকে সুইজারল্যান্ড ভ্রমণের। কিন্তু বাজেট বা অন্যান্য কারণে অনেকেই তাদের স্বপ্ন পূরণ করতে পারেন না। বিদেশ ভ্রমণের সময় বাজেট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনার বাজেটও কম হয় এবং আপনি সুইজারল্যান্ডের মতো সুন্দর দৃশ্য উপভোগ করতে চান, তাহলে আমরা আপনাকে ভারতে অবস্থিত এমন কিছু জায়গা সম্পর্কে দেব যেখানে আপনার মনে হবে যেন আপনি সুইজারল্যান্ডে (Mini Switzerland) ঘুরে বেড়াচ্ছেন।

সবথেকে বড় কথা, এই জায়গাগুলির সৌন্দর্য সুইজারল্যান্ডকে কাঁটায় কাঁটায় টক্কর দেবে। তাই যদি আপনি ভারতে থাকাকালীন কম বাজেটে সুইজারল্যান্ডের আনন্দ উপভোগ করতে চান, তাহলে অবশ্যই এই জায়গাগুলি ঘুরে দেখুন। এই জায়গাগুলিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। আসুন এই জায়গাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক –

ইয়ুমথাং উপত্যকা

সিকিমের ইয়ুমথাং উপত্যকা ফুলের উপত্যকা নামেও পরিচিত। এই জায়গাটি উত্তর সিকিমে অবস্থিত, গ্যাংটক থেকে ১৪৮ কিলোমিটার দূরে।

আউলি

আউলি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর জায়গা। শীতকালে এই জায়গাটি তুষারে ঢাকা থাকে, যা সুইজারল্যান্ডকে ভালোভাবে টেক্কা দিতে পারবে।

কাশ্মীর

কাশ্মীর পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত। এই স্থানটি তার সবুজ উপত্যকা এবং তুষারাবৃত পাহাড়ের জন্য পরিচিত।

মুন্সিয়ারি

এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট গ্রাম। এর চারপাশে ঘন বন এবং তুষারাবৃত শৃঙ্গের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। এই পাহাড়ি এলাকাটি মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত।

খাজ্জিয়ার

হিমাচল প্রদেশের আরও একটা সুন্দর জায়গা। এখানে গেলে আপনি আপনার চোখ ফেরাতে পারবেন না গ্যারেন্টি। এটি একটি ছোট শহর যা সৌন্দর্যের এক অনন্য প্রতীক। মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, এই স্থানের সৌন্দর্য রাজপুত এবং মুঘল সহ অনেক সাম্রাজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এখানকার সৌন্দর্য ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। এখানকার হ্রদের শান্ত পরিবেশ একটা সুন্দর জায়গা করে তোলে। ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত, খাজ্জিয়ার তার গল্ফ কোর্স, লেক, সবুজ মাঠ, মন্দির, সুন্দর বনের জন্য পরিচিত।

Leave a Comment