=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জোড়া ফলায় ৬ জেলায় কালবৈশাখী, বৃষ্টি! আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, স্কোয়াল ফ্রন্টের জেরে দুর্যোগ (Weather Today) চলছে বাংলায়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলা হয় হালকা নয়তো ভারী বৃষ্টিতে ভিজছে। সেইসঙ্গে দোসর হচ্ছে কালবৈশাখী শিলাবৃষ্টি। আবার পাল্লা দিয়ে কিন্তু গরমটাও আছে। দিনের বেলা এখন থেকেই বাড়ি থেকে বেরনো রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শিলাবৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, হুগলী এবং পূর্ব বর্ধমান জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি এখন উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর বাংলাদেশ মেঘালয় এবং দক্ষিণ পূর্ব অসময়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তটি উপরোক্ত অক্ষরেখা এর সঙ্গে মিশে গেছে এছাড়া বিহার থেকে ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় বিস্তৃত অক্ষরেখাটি এখনো অবস্থান করছে। যে কারণে সব মিলিয়ে বাংলায় ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আজ আবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি তো কিছু জায়গায় শিলাবৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বেশিরভাগ জায়গায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়ও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: দাঁড়াতে হবে না টোলে, ব্যাঙ্ক থেকেই কেটে নেবে টাকা! আসছে নয়া প্রযুক্তি

আগামীকালের আবহাওয়া

চলুন জেনে নেবেন আগামীকাল অর্থাৎ বুধবার সমগ্র বাংলারা আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। এদিন বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদীয়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।

Leave a Comment