=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকার তোলাবাজি! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) আমলে যে দুর্নীতি হয়েছে সেটা আজকের দিনে ধ্রুব সত্য। আর সে কারণেই রাজ্যে পালাবদল হতেই একে একে গ্রেফতার হচ্ছেন রাজ্যের প্রাক্তন শাসক দলের নেতা, মন্ত্রী এমনকি প্রাক্তন বিধায়করা। তাঁদের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। এবার সেই পথ ধরেই গ্রেফতার হলেন মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এলাকায় ভদ্রলোক হিসেবে পরিচিত তিলক চক্রবর্তী। জানা যাচ্ছে, এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক।

চাকরি পাইয়ে দেওয়ার নামে তুলেছিলেন লাখ লাখ টাকা

অভিযোগকারীদের অভিযোগ, মহিষাদলের গেঁওখালি জল প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে 6 লাখ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তী। কয়েকটি সূত্র মারফত খবর, বুধবার রাতে জল প্রকল্পতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন এমন অভিযোগ করা হচ্ছে, তা জানতে চাওয়া হয়েছিল তদন্তকারীদের তরফে। পরবর্তীতে ওই তৃণমূল নেতার বক্তব্যে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করায় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে বৃহস্পতিবার আদালতে পেশ করবে পুলিশ।

অবশ্যই পড়ুন: শওকত মোল্লার বাড়িতে NIA, বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেলেন তদন্তকারীরা

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা বদলের পরই শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে বদ্ধপরিকর শুভেন্দু। প্রশাসনকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক রঙ না দেখে পদক্ষেপ নিতে হবে। এবার সেই মতোই একে একে গ্রেফতার হচ্ছেন মমতার দলের প্রাক্তন পদাধিকারীরা।

Leave a Comment