=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চারদিক জুড়েই শুধু স্ক্রিন, ০mm বেজেল ডিসপ্লের কনসেপ্ট ফোন আনল Tecno

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের (Smartphone) ডিজাইনে এবার বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিল টেকনো। সংস্থাটি এমন একটি নতুন কনসেপ্ট স্মার্টফোন বাজারে আনছে যেখানে স্ক্রিনের চারপাশে কোনও বেজেল বা কালো বর্ডার নেই। অর্থাৎ ব্যবহারকারীরা একপ্রান্ত থেকে অন্য প্রান্ত সম্পূর্ণ অল ডিসপ্লে অভিজ্ঞতা পাবে। যদিও এটি এখনও বাজারে বিক্রির জন্য তৈরি কোনও বাণিজ্যিক মডেল নয়। কিন্তু ভবিষ্যতের স্মার্টফোন প্রযুক্তির সম্ভাব্য দিশা দেখাচ্ছে এই মডেল।

প্রথমবার প্রদর্শিত হবে আধুনিক মডেল

টেকনো জানিয়েছে, তাদের এই omm বেজেল কনসেপ্ট ফোন IFA 2026 প্রযুক্তি প্রদর্শনীতে জার্মানির বার্লিনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হবে। ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল সামনের অংশে প্রায় পুরোটা জুড়েই ডিসপ্লে থাকবে। যার ফলে ভিডিও দেখা, গেমিং কিংবা দৈনন্দিন ব্যবহারে আরও উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।

তবে এরকম ডিসপ্লে তৈরি করা মোটেও সহজ কাজ নয়। টেকনোর দাবি অনুযায়ী, এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য তারা একাধিক উন্নত ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সাহায্য নিয়েছে। যার মধ্যে রয়েছে নতুন ধরনের স্ক্রিন প্যাকেজিং প্রযুক্তি, অভ্যন্তরীণ যন্ত্রাংশের জন্য উন্নত স্ট্রাকিং ডিজাইন এবং ফোনের কাঠামোর সম্পূর্ণ পুনর্নির্মাণ। এই প্রযুক্তির ফলে ডিসপ্লের চারপাশের বর্ডার একেবারে অদৃশ্য করে দেওয়া সম্ভব হয়েছে। যদিও হ্যাঁ, ফোনটির চারপাশে কোনও দৃশ্যমান বেজেল নেই, কিন্তু সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের মধ্যে একটি ছোট পাঞ্চ হোল কাট আউট রাখা হয়েছে। আর ভবিষ্যতে যদি আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি আরও উন্নত হয় তাহলে এরকম ফোনে পাঞ্চ হোলের প্রয়োজন নাও থাকতে পারে। সেক্ষেত্রে সম্পূর্ণ স্ক্রীন জুড়ে ডিসপ্লে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ছুটির দিনে দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

iPhone 17 pro এর সঙ্গে তুলনা

এদিকে টেকনোর এই কনসেপ্ট ফোনের কিছু ছবিতে এটিকে iPhone 17 pro এর সঙ্গে তুলনা করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, নতুন কনসেপ্ট ফোনটির ডিসপ্লের চারপাশে বেজেলের উপস্থিতি নেই বললেই চলে। যার ফলে স্পেন টু বডি অনুপাত আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বিশেষজ্ঞদের মতে, এই কনসেপ্ট ফোন শুধুমাত্র একটি ডিজাইন প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের স্মার্টফোন শিল্প কোন দিকে এগোতে পারে তার ইঙ্গিত দিচ্ছে। আগামী দিন যদি বাণিজ্যিকভাবে এই মডেল সফল হয় তাহলে এরকম ধরনের মডেল আরও বাজারে আসতে পারে।

Leave a Comment