=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চার্জ হবে অটোমেটিক, মাত্র ৩০ হাজার টাকায় সোলার গাড়ি, বিনা খরচেই দৌড়বে ৬০ কিমি

সৌভিক মুখার্জী, কলকাতা: শুধুমাত্র বড় বড় ল্যাবরেটরীতেই যে মেধা সীমাবদ্ধ থাকে না একথা আবারও প্রমাণ করলেন গুজরাটের সাধুলভাই চাভদা। ফেলে দেওয়া লোহার স্ক্র্যাপ এবং পুরনো স্কুটারের টায়ার ব্যবহার করেই তিনি এমন এক সৌরচালিত গাড়ি (Solar Vehicle) তৈরি করে ফেললেন, যা দেখে হতবাক অটোমোবাইল দুনিয়ার বড় বড় বিশেষজ্ঞরা। জ্বালানির দাম থেকে মুক্তি পেতে এই আবিষ্কার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral)। কারণ, পেট্রোল ছাড়াই এই গাড়ির মাইলেজ নাকি ৬০ কিমি।

পুরনো লোহা ও বাতিল পার্টস দিয়েই অসাধ্য সাধন

আসলে গুজরাটের এই সাধারণ গ্রামবাসী প্রমাণ করেছেন যে, প্রবল ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদ দিয়েও বিশ্বমানের কাজ করা যায়। সাধুলভাই বাড়ির উঠোনেই পুরনো ইলেকট্রিক বাইকের পার্টস এবং বাতিল লোহার কাঠামো ঝালাই করে তৈরি করে ফেলেছেন এই গাড়ির বডি। আর রাস্তায় মজবুত গ্রিপ পাওয়ার জন্য তিনি পুরনো স্কুটারের টায়ার ব্যবহার করেছেন।

তবে এই গাড়ির সবথেকে শক্তিশালী বৈশিষ্ট্য হল—এর ছাদে বসানো দুটি ১০০ ওয়াটের সোলার প্যানেল। এটি সূর্যালোককে সরাসরি শক্তিতে রূপান্তরিত করছে। আর মজার বিষয়, গাড়িটি চলার সময় সূর্যের আলো থেকে নিজে নিজেই চার্জ হতে থাকছে। যার ফলে আলাদা করে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট বা পেট্রোল পাম্পে যাওয়ার কোনও রকম প্রয়োজন পড়ছে না।

পারফরম্যান্স ও ফিচার্স

বাজেট কম হলেও ফিচার্সের দিক থেকে কোনও রকম কমতি রাখেননি এই যুবক। গাড়িটিতে যে যে ফিচার্স পাওয়া যাচ্ছে সেগুলি হল—

  • একবার ফুল চার্জ হলেই গাড়িটির অনায়াসেই ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারছে।
  • গ্রামীণ রাস্তার জন্য উপযুক্ত এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রাখা হয়েছে।
  • এই গাড়িটিতে তিনজন যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারছে।
  • যাত্রীদের বিনোদনের জন্য গাড়িটিতে মিউজিক সিস্টেম এবং গরম থেকে বাঁচার জন্য ছোট ফ্যান রয়েছে।
  • আর সবথেকে বড় ব্যাপার, এই গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: দেশে শুরু তেল সংকট? এই রাজ্যে বন্ধ হল ৪২১টি পেট্রোল পাম্প

এদিকে গত চার বছরে সাধুলভাইকে শুধুমাত্র একটি ব্যাটারি বদলাতে হয়েছে এই গাড়িটি ব্যবহারের জন্য। এছাড়া এই গাড়ির আর কোনও রকম বাড়তি খরচ নেই। আর যারা স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সস্তা এবং টেকসই সমাধান খুঁজছে, তাদের জন্য এই সোলার গাড়ি হতে পারে এক্কেবারে দারুণ বিকল্প।

Leave a Comment