=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চা নাকি কফি? স্বাস্থ্যের জন্য কোনটি সঠিক, জানুন বিস্তারিত

প্রীতি পোদ্দার, কলকাতা: আড্ডা হোক বা বিতর্কের আসর সব কিছুতেই সঙ্গী হিসেবে রাখতে হয় চা-কে, নইলে আবার আসরটা ঠিকঠাক জমে না। অনেকেই আবার চায়ের (Tea) থেকে কফিকে (Coffee) বেশি প্রাধান্য দেয়। তাইতো চা ও কফি প্রেমীদের মধ্যে চিরদিনের দ্বন্দ্ব থেকেই। টপিক একটাই এই দুই পানীয়ের মধ্যে কে কার থেকে এগিয়ে, যদিও এই নিয়ে কম চুলোচুলি হয় না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চা নাকি কফি, স্বাস্থ্য গুণে (Health Tips) কোনটা এগিয়ে আর কোনটা পিছিয়ে! তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কফির গুণাগুণ

কফিতে রয়েছে উচ্চ পরিমাণে ক্যাফিন যা অন্যতম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর এই উপাদানই স্বাস্থ্যের উন্নতির কাজে বিশেষ ভূমিকা পালন করে। বলা হয়, এই পানীয় নিয়মিত খেলে হার্টের অসুখ, গল স্টোন এবং পার্কিনসনসের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যাবে। এছাড়া কফি মুড বুস্ট নামেও পরিচিত। কারণ এটি দুশ্চিন্তা কমায় এবং স্ট্রেস রিলিফ করে। এছাড়াও কফি বিপাককে ত্বরান্বিত করতে সাহায্য করে এবং ওজন কমায়।

চায়ের গুণাগুণ

চায়ে কফির চেয়ে কম ক্যাফিন থাকে, যার কারণে এটি ঘুমের ক্ষতি না করেই সতেজতা প্রদান করে। চায়ে এল-থেনাইন নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক চাপ কমায়। তাই নিয়মিত চা খেলে নানা ধরনের কার্ডিও ভাস্কুলার রোগকে প্রতিরোধ করতে পারবে। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমাতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: বর্ষায় কাঠের আসবাবে নিন বিশেষ যত্ন, রইল সেরা ৪ টিপস

কোনটি বেশি উপকারী স্বাস্থ্যের জন্য?

কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা রাতের ঘুমে ব্যাঘাত ঘটায় এবং অনিদ্রার কারণ হতে পারে। এছাড়াও অতিরিক্ত কফি পান করলে পেটে অ্যাসিডিটি এবং অম্বলের সমস্যা বাড়তে পারে। অন্যদিকে অনেকেই চায়ে দুধ ও চিনি মিশিয়ে খান। এটাও কিন্তু খারাপ অভ্যাস। এই কারণে সুগার এবং ওজন, দুইই বাড়ার আশঙ্কা থাকে। তাই সেক্ষেত্রে যাঁরা নিয়মিত দুই বেলা চা ও কফি পান করেন, তাঁদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হবে। অন্যদিকে দুই পানীয়ই সমান ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে। তাই শরীরের প্রয়োজন অনুসারে এই পানীয়গুলি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment