=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছিনতাইবাজের থেকে বাঁচতে গিয়ে গাড়িতে পিষে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর, মালদায় গ্রেফতার ৩

সৌভিক মুখার্জী, কলকাতা: মর্মান্তিক ঘটনা মালদায় (Malda)। ছিনতাইবাজের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু হল এক ব্যাঙ্ক কর্মী মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সূত্রের খবর, স্কুটি নিয়ে ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিলেন চন্দ্রিমা ঝাঁ এবং তাঁর সহকর্মী ঝুম্পা হালদার। ইংরেজবাজার থানার গৌড় মালদা স্টেশন সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের কাছে হঠাৎ করে তিন যুবক তাঁদের পিছু ধাওয়া করে। উদ্দেশ্য ছিল ব্যাগ ছিনতাই করা। পালাতে গিয়েই মর্মান্তিক পরিণতি ওই তরুণীর। ইতিমধ্যে সুজাপুর থানার পুলিশ তিন ছিনতাইবাজকে গ্রেফতার করেছে।

মর্মান্তিক ভাবে মৃত্যু ব্যাঙ্ক কর্মীর

জানা গিয়েছে, চন্দ্রিমার বাড়ি মোথাবাড়ি থানার সাট্টারিতে, এবং কর্মসূত্রে তিনি ইংরেজবাজার শহরের ফুলবাড়ীতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। ঝুম্পা ওই একই ব্যাঙ্কে কর্মরত, এবং তাঁরা দু’জন একসঙ্গে স্কুটিতে করে কর্মসূত্রে যেতেন। সেই মতোই শনিবার সুজাপুরের কর্মস্থল থেকে ইংরেজবাজারে ফিরছিলেন তাঁরা । এদিন স্কুটি চালাচ্ছিলেন ঝুম্পা এবং পিছনে বসে ছিলেন চন্দ্রিমা। তবে সুজাপুর বাসস্ট্যান্ড থেকেই তিনজন যুবক তাঁদের পিছু নেয়। এমনকি মধুঘাট সেতু পার করতে তাঁরা ধাওয়া করে। তরুণীদের দিকে বেল্টও ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।

এমতাবস্থায় কিছুদূর আসার পর বাইকের এক দুষ্কৃতি চন্দ্রিমার ব্যাগ ধরে টান মারে। এতেই রাস্তায় পড়ে যান চন্দ্রিমা। এমনকি তাঁর সহকর্মী ঝুম্পাও রাস্তায় ছিটকে পড়েন। কিন্তু পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চন্দ্রিমা। এবং তাঁর সহকর্মী ঝুম্পা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গুরুতর মাথায় চোট পেয়েছেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে পুনরায় চালু হতে পারে ১০টি বন্ধ পাটকল, চাকরি ফিরে পাবেন ২০ হাজার শ্রমিক!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতির নাম সাবির শেখ, মোবারক শেখ এবং হানিফ শেখ। তাঁদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যেই। শনিবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই ওই তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ, এবং গতকালই তাঁদেরকে মালদা আদালতে তোলা হয়। বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে স্থানীয়রা ওই দোষীদের কঠিন শাস্তির দাবি তুলছে।

Leave a Comment