=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘জনগণ আপনাকে বিশ্বাস করবে’ রাহুল গান্ধীকে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। ময়দানে নেমেছে বিরোধী জোট। ঠিক সেই পরিস্থিতিতে, রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশ্যে বড় বার্তা দিলেন কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশ্য তাঁর পরামর্শ, রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো জনসেবায় নিজেকে নিয়োজিত করে দিক। সাধারণ মানুষ তাঁর উপর আস্থা রাখবে।

রাহুল গান্ধীকে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের শাসনকাল নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন। বলেন, “আজ তারা গণতন্ত্রের কথা বলে। কংগ্রেস এই দেশে 55 বছর শাসন করেছে এবং তার মধ্যে দু’বছর জরুরি অবস্থা জারি করে শাসন করেছে। আর সেই জরুরি অবস্থার মধ্যে তারা সংবিধানের প্রস্তাবনাও পরিবর্তন করে ফেলেছিল। এটাই কংগ্রেস দলের আসল চরিত্র।”

এদিন কংগ্রেসকে সরাসরি নিশানা করে কিরেন আরও বলেন, “ভারতকে দুর্বল করতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করতে এবং ভারতের জনগণকে বিভ্রান্ত করতে দিনরাত নানান বয়ান প্রচার করে যাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের অন্তত এই ধরনের প্রচার করা উচিত নয়! আমি বিশেষ করে রাহুল গান্ধীকে বলতে চাই, মোদিজির কাছ থেকে কিছু শিখুন। বিজেপি কর্মীদের কাছ থেকে কিছু শিখুন। তাঁরা নিঃস্বার্থভাবে সমাজ এবং দেশের সেবা করে চলেছেন। আমরাও তাই করছি। এই নাটক বন্ধ করুন। আপনি যদি দেশের সেবা করে যান.. জনগণ আপনাকে বিশ্বাস করবে।”

 

আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য সত্যিই ৫ কোটি নিয়েছিলেন? জানালেন বিরাট কোহলি

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে ইন্ডি জোটের সাংসদরা সংসদ ভবন থেকে মিছিল বের করে নির্বাচন কমিশনের অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে মাঝ পথে পুলিশ বাধা দেওয়ায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে না পেরে পার্লামেন্ট স্ট্রিট ও অশোক রোডের সংযোগস্থল আকাশবাণী ভবনের সামনে এবং নীতি আয়োগের অফিসের অনতিদূরে, দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন রাহুল গান্ধীরা।

Leave a Comment