বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার জলপথে সংঘাতে (India-Pakistan War) জড়াল ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)! জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের সাথে ধাক্কা লাগে পাকিস্তানের জাহাজের (Pakistan Ship)। আর এই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল নয়া দিল্লি। তলব করা হল ইসলামাবাদের প্রতিনিধিকে। এই ধরনের ঘটনা একেবারেই সহ্য করা হবে না বলেই জানিয়ে দেওয়া হল তাঁকে। পাকিস্তান নৌ বাহিনীর এমন আচরণ একেবারেই কাম্য নয় বলেই মন্তব্য করল দিল্লি। আর এই ঘটনায় এবার নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়ছে!
ফের যুদ্ধের ময়দানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
জানা যাচ্ছে, গত মঙ্গলবার আরব সাগরের উত্তর প্রান্তে আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ। ঠিক সেই সময় আচমকা দূর থেকে এসে ভারতের জাহাজটিকে ধাক্কা মারে পাকিস্তানের নৌ সেনা। সূত্রের খবর, পাকিস্তান নৌ বাহিনীর ওই জাহাজটির গতি অত্যাধিক বেশি ছিল বলেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভারতীয় জাহাজটিতে আঘাত হানে! আর এই ঘটনায় পাকিস্তানের প্রতিনিধিদের তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের প্রতিনিধিদেরকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করবে না ভারত। একই সাথে বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানের নৌ বাহিনীর আচরণ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 1991 সালের চুক্তির পরিপন্থী। ওই চুক্তি বলে, আন্তর্জাতিক জলসীমায় সামরিক মহড়া কিংবা সৈন্য নিয়ে জাহাজ চলাচলের জন্য আগাম নোটিস দিতে হয়। তবে সে সব না করে ওই চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
Reports say : Pakistan Navy ship collided with Indian Navy ship in International waters
We not have confirmation so far which Indian Navy ship is it
More details awaited…. https://t.co/8xutbbBx8b
— OSINT Digest (@Indowatchosint) September 16, 2026
আরও পড়ুন: ভক্তদের জন্য চরম খুশির খবর, ফের অবসর ভেঙে মাঠে নামছেন মেসি
ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানকে এও বলা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে বরদাস্ত করবে না নয়া দিল্লি। একই সাথে আন্তর্জাতিক জল সীমায় কোনও সামরিক অভিযানের ক্ষেত্রে আগে থেকে বার্তা দিতে হবে। তবে বিদেশমন্ত্রক পাকিস্তানকে বার্তা পাঠালেও জলপথে দুই দেশের জাহাজের সংঘর্ষের ফলে নতুন করে তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা! অনেকেই মনে করছেন, পরবর্তীতে পাকিস্তান যদি একই পথ অবলম্বন করে সেক্ষেত্রে সরাসরি যুদ্ধে জড়াতে পারে ভারত!