বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়েছে 46 তম দাবা (Chess) অলিম্পিয়াড। তবে এই আসরে অভিযান শুরু করার আগে চরম হেনস্থার শিকার হতে হয়েছে ভারতীয় দাবাড়ু ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দদের। মঙ্গলবার উজবেকিস্তানের (Uzbekistan) সমরখন্দে পৌঁছেছিল ভারতীয় দল। আর সেখানেই হোটেলের রুম পাওয়ার জন্য পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় দাবাড়ুদের জন্য বরাদ্দ করা হয় রুম। অনেকেই মনে করছেন, এমন আচরণের মধ্যে দিয়ে টিম ইন্ডিয়াকে অপমান করেছে উজবেকিস্তান।
খেলতে গিয়ে চরম সমস্যায় ভারতীয় প্লেয়াররা
আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছে দাবা অলিম্পিয়াড। সেই আসরে অংশগ্রহণ করতে মঙ্গলবারই সমরখন্দে হাজির হয়ে গিয়েছিলেন ভারতীয় দলের সদস্যরা। তবে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল গুকেশদের। জানা গিয়েছে, ভারতীয় প্লেয়ারদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল সিল্ক রোড বাই মিনইউন নামক একটি হোটেলে। অভিযোগ, ভারতীয় প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হলেও ওই হোটেলের সমস্ত রুম আগে থেকেই বুক করা ছিল।
জানা যায়, স্থানীয় যে আয়োজক কমিটির হাতে দায়িত্ব ছিল তারা নাকি ভারতীয় দলের জন্য ওই হোটেলের রুম বুকই করেনি। পাঠানো হয়নি কোনও রকম তথ্য। যার কারণে বিমানবন্দরেই ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছিল প্রজ্ঞানন্দদের। যদিও পরবর্তীতে থাকার ব্যবস্থা হলেও সমস্যা কাটেনি। সোশ্যাল মিডিয়ায় এমন বিরক্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ভারতীয় দাবা দলের অধিনায়ক।
Update – A delegation of Uzbek chess led by @AlisherSZ, and the hotel team met me and @chessgmkunte today. They have gone out of the way to solve the problems faced by us. @narangnitin and @aicfchess has also provided all the necessary assistances towards the team from the… https://t.co/xtQmvhM2EM
— Srinath Narayanan (@srinathchess) September 16, 2026
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল এই দেশ! আর দেওয়া হবে না ভিসা
উজবেকিস্তানে খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়ে ভারতীয় পুরুষ দলের অধিনায়ক শ্রীনাথ নারায়ণন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “অলিম্পিয়াডে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। 5 ঘন্টা আগে সমরখন্দ বিমানবন্দরে নেমেছি। এখনও হোটেলের ব্যবস্থা করা হয়নি। আমাদের জানানো হয়েছে হোটেল নাকি ওভারবুকড। আয়োজকরা নাকি রিজার্ভেশনের কাগজই পাঠায়নি।” বুধবার টুর্নামেন্ট শুরুর আগে এমন চূড়ান্ত অব্যবস্থার ফলে ভারতীয় প্লেয়ারদের খেলার মানসিকতা প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। কেউ কেউ বলেন, “প্লেয়ারদের ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রেখে ভারতকে অপমান করেছে উজবেকিস্তান!”