=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“জল বন্ধ করলে যুদ্ধ ঘোষণা..” রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) নিয়ে ফের ভারতকে যুদ্ধের হুমকি দিল পাকিস্তান (Pakistan) । রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ভাষণ দিতে গিয়ে সিন্ধু চুক্তির প্রসঙ্গ টেনে আনেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি ভারতকে নিশানা করে বলেন, পাকিস্তানের ভাগের জল যদি বন্ধ করে দেওয়া হয় কিংবা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় তবে সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবেই ধরা হবে। অর্থাৎ পাক প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন, সিন্ধুর জল না পেলে ভারতের সাথে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান। এদিন, জল চুক্তির পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে ফের মুখ খোলেন পশ্চিমের দেশের প্রধান।

ভারতকে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সিন্ধু জল বন্টন চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী একেবারে খোলাখুলি বললেন, “এই বিষয়টা এখন দক্ষিণ এশিয়ার বড় ধরনের উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা ভারত করছে সেটা একেবারেই ঠিক নয়। ভারত যদি পাকিস্তানের ভাগের জল বন্ধ করে দেয় তবে সেটাকে যুদ্ধ হিসেবেই দেখা হবে এবং পাল্টা জবাব দেবে ইসলামাবাদ।”

পাক প্রধান শেহবাজ শরীফ এদিন কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “ভারত কাশ্মীরে নৃশংসতা চালাচ্ছে এবং মানবাধিকার লংঘন করছে। আমরা মনে করি এই সমস্যার সমাধান জাতিসংঘের নিয়ম অনুযায়ী হওয়া উচিত।” এদিন আফগানিস্তানের সাথে সংঘাতের কারণে ফের ভারতকে নিশানা করেন পাক প্রধানমন্ত্রী। শরীফ ফের ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীগুলিকে সাহায্য করার অভিযোগ তোলেন।

 

আরও পড়ুন: হাত শিবিরে যোগদানের হিড়িক ‘সংখ্যালঘুদের’, কংগ্রেসে নাম লেখাচ্ছেন মহামেডান সভাপতিও

পশ্চিমের দেশের প্রধানের দাবি, ভারত থেকে সব রকম সাহায্য পাচ্ছে, আফগানিস্তানের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলি। ভারত অর্থ সাহায্য করছে বলেই তারা ফুলেফেঁপে উঠছে এবং পাকিস্তানের বুকে রক্তপাত ঘটাচ্ছে। এদিন কার্যত নিজেদের দোষ ঢাকতে সম্প্রতি সাহারানপুরে মসজিদ ভাঙার ঘটনাও জাতিসংঘের সাধারণ পরিষদের ওই অধিবেশনে উপস্থাপন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Leave a Comment