=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন ভারতের ‘চিলি ক্যাপিটাল’ কোন শহরকে বলে?

প্রীতি পোদ্দার, কলকাতা: ঝাল (Chili) ছাড়া রান্নার স্বাদ যেন কিছুতেই টের পাওয়া যায় না, তাইতো ভারতীয় রান্নায় লঙ্কার গুরুত্ব অপরিসীম। দেশের বিভিন্ন প্রান্তে লঙ্কার চাষ হলেও আপনি কি জানেন ভারতে (India) এমন একটি শহর রয়েছে, যেখানে লঙ্কা চাষ বাণিজ্য এবং রপ্তানির জন্য গোটা দেশে বিশেষভাবে পরিচিত (Chili Capital of India)। এমনকি দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাজারেও এই শহরের লঙ্কার আলাদা কদর রয়েছে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ভারতের ‘চিলি ক্যাপিটাল’ কোন শহর?

বহু প্রজন্ম ধরে লঙ্কা চাষ হয়ে আসছে। কারণ এখানকার লঙ্কা স্বাদে যেমন অত্যন্ত ঝাল ঠিক তেমনই আবার গুণগত মানও বেশ ভালো। তাই স্বাভাবিকভাবে উৎপাদন অনুযায়ী এই লঙ্কাও দেশের অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে সাহায্য করে। তবে সবজায়গায় চাষ হলেও সবথেকে বেশি গুরুত্ব বহন করে অন্ধ্র প্রদেশের গুন্টুর। এখানকার চাষ করা লঙ্কা এতটাই জনপ্রিয় যে এই শহরকে অসংখ্য মানুষ চিলি ক্যাপিটাল বলে ডাকে। কৃষক থেকে ব্যবসায়ী বহু মানুষ এই চিলি ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি বা পরোক্ষ ভাবে যুক্ত। উপর থেকে এই শহরটাকে দেখলে মনে হবে চারিদিকে যেন লাল বাগান।

লঙ্কার বিপুল কেনাবেচা হয় এখানে

বলা হয়ে থাকে, গুন্টুরের মিরচি ইয়ার্ডে বসে এশিয়ার সবচেয়ে বৃহত্তম লঙ্কার বাজার। আর সেই বাজার থেকে উন্নতমানের লঙ্কা কিনতে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন জাতের লঙ্কা নিয়ে আসেন এখানে। বিপুল পরিমাণ কেনাবেচার পাশাপাশি এই বাজার এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশেও লঙ্কা রপ্তানি করা হয়। ফলে আন্তর্জাতিক মশলা বাণিজ্যেও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যেহেতু এই খানেই লঙ্কার চাষ, বিশাল বাজার এবং আন্তর্জাতিক রপ্তানি হয় তাই এক ‘ভারতের লঙ্কার রাজধানী’ বলা হয়ে থাকে।

আরও পড়ুন: জানেন জেব্রা ক্রসিংয়ের নামকরণ কীভাবে হয়েছে? রইল বিস্তারিত

বলা হয়, গুন্টুরের অন্যতম জনপ্রিয় লঙ্কা হলো গুন্টুর সান্নাম লঙ্কা। গাঢ় লাল রং, ঝাল এবং স্বতন্ত্র স্বাদের জন্য এই লঙ্কার বিশেষ পরিচিতি রয়েছে। মশলার গুঁড়ো, আচার, সস এবং বিভিন্ন ভারতীয় রান্নায় এটি ব্যবহার করা হয়। এই রান্নার উপাদান এতটাই ভালো যে GI ট্যাগ-ও পেয়েছে।

Leave a Comment