=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জিতেছে ব্রাজিল, তাও কেঁদে ভাসালেন নেইমার, কেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 981 দিনের অপেক্ষায় দাড়ি। গতকাল স্কটল্যান্ডের ম্যাচে (Brazil Vs Scotland) পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার (Neymar)। আর তাতেই গলা ফাটানো চিৎকারে গমগম করছিল গোটা স্টেডিয়াম। নেইমার ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন বলে কথা, দেশের সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়বেন এটাই তো স্বাভাবিক। সেই উচ্ছ্বাস দেখা গেল ম্যাচ শেষ হওয়ার পরেও। নেইমারের উপস্থিতিতে স্কটল্যান্ডকে 3-0 গোলে গুটিয়ে দিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে মাঠে নেমেই কেঁদে ভাসালেন নেইমার!

এ বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমার যে মাঠে নামতে পারেন সেই আশাটা অনেক আগেই দেখতে শুরু করেছিলেন ভক্তরা। সময় যত এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে সম্ভবনা। এর আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, স্কটল্যান্ড ম্যাচে 90 মিনিটে হলেও পাওয়া যাবে নেইমারকে। শেষ পর্যন্ত সেটাই হল গতকাল।

খেলা যখন 65 মিনিটের মাথায়। দেখা গেল বেঞ্চ থেকে বেরিয়ে ওয়ার্ম আপ করছেন নেইমার। তাঁকে দেখতে পেয়েই চিৎকারে ফেটে পড়েন ব্রাজিলের সমর্থকরা। খেলা যখন 76 মিনিটে গড়াল, মাঠে নামলেন ব্রাজিলিয়ান স্টার নেইমার। তখন অবশ্য সমর্থকদের চিৎকারে কানে হাত না দিয়ে থাকতে পারছিলেন না ফুটবলাররা! ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাসে গমগম করছিল গোটা স্টেডিয়াম। নেইমার মাঠে নেমে অবশ্য আহামরি কিছু করতে পারেননি। গোটা কয়েক পাস এবং কর্নার কিক করতে দেখা গেল ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে।

অবশ্যই পড়ুন: তাপপ্রবাহের জেরে বদলে গেল স্কুলের সময়, বড় সিদ্ধান্ত সরকারের

গতকাল প্রতিপক্ষ দলকে 3-0 গোলে হারানোর পর ব্রাজিলের জয়টা নিশ্চিত হতেই যখন নেইমারকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ করলেন ভক্তরা, ম্যাচের শেষে দেখা গেল লুকিয়ে কাঁদছেন ব্রাজিলিয়ান তারকা। আসলে 981 দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে কিছুতেই নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না এই ফুটবলার। সেই আবেগটাই অশ্রু ধারা হয়ে গড়িয়েছে। বলাই বাহুল্য, 16 বছর ধরে ব্রাজিলের হয়ে মাঠ কাঁপানো নেইমার দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই খেলোয়াড়কে দলে রেখেছিলেন কোচ কার্লো। তাড়াহুড়ো না করে ব্রাজিলিয়ান স্টারকে ফিট করিয়েই মাঠে ফেরালেন তিনি।

Leave a Comment