=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জুলাইতে ঢুকলেও আগস্টে মেলেনি ৩০০০ টাকা, আদৌ পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকের জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) টাকা ঢুকলেও আগস্ট মাসে এখনও টাকা ঢোকেনি। এই কারণে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে। তাহলে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার? আগস্ট মাসে কি টাকা দেবে না সরকার? এরকম বিভিন্ন প্রশ্নে ঘুরপাক সোশ্যাল মিডিয়া। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সম্পন্ন করে আগামী ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তাকে সুবিধা প্রদান করা হবে।

আগস্ট মাসে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার?

চলতি মাস অর্থাৎ আগস্টের ১ তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অনেকের অ্যাকাউন্টেই ইতিমধ্যেই ঢুকেছে ৩০০০ টাকা। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা জুন কিংবা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তবে এই মাসে টাকা পাননি। তাদের কী হবে? আসলে রাজ্য সরকারের তরফ থেকে ব্লক স্তরে প্রত্যেকটি মহিলার তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একজনও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এমনকি প্রত্যেকটি ব্লকের মহিলাদের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। পুনরায় বাড়ি বাড়ি গিয়ে চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এলাকার বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। তাই সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। একবার ভেরিফিকেশন সম্পন্ন হলেই অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বলেই আশা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পদত্যাগও হবে না, সিবিআই তদন্তও নয়! ছাত্র আন্দোলন নিয়ে জানাল ঝাড়খণ্ড সরকার

তবে এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, এই ভেরিফিকেশন আপাতত ১০ থেকে ১৫ দিন ধরে চলবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এ বিষয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, মহিলাদের তথ্য পুনরায় যাচাই করার জন্যই এই ভেরিফিকেশন করানো হচ্ছে। তবে ভেরিফিকেশন সম্পন্ন হলে আগস্টের ১৫ তারিখ থেকে আবারও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই যারা টাকা পাননি তাদের চিন্তার কোনও কারণ নেই। আশা করা যাচ্ছে, ১৫ তারিখের পর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩০০০ টাকা।

Leave a Comment